News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গোপন অভিযানে প্রায় সাড়ে ৬ হাজার গাঁজা গাছ ধ্বংস
Image

গোপন অভিযানে প্রায় সাড়ে ৬ হাজার গাঁজা গাছ ধ্বংস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর : নেশার বিরুদ্ধে আবারো অভিযান চালালো রাজনগর পিআরবাড়ি থানার পুলিশ। দুই ঘণ্টা ধরে অভিযান চালিয়ে ধ্বংস করা হয়েছে গাঁজা গাছের চারা। আজ সোমবার ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু হয়ে সকাল সাতটা পর্যন্ত চলে এই অভিযান।

অভিযানে নেমে ছয় থেকে সাড়ে ছয় হাজার গাঁজা গাছের চারা কেটে, আগুন ধরিয়ে দিয়ে গাঁজা বাগান ধ্বংস করেছে পুলিশ।  অভিযানটি চলে রাজনগর ব্লকের রাজনগর পিআরবাড়ি থানাধীন ঘোষ খামার লেইকপাড়া এলাকায়।

ওসি রতন রবি দাসের নেতৃত্বে এই অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় সাথে ছিলেন ৬৯ নম্বর বিএসএফ ব্যাটালিয়ন, রাজনগর বনদপ্তরের কর্মী ও রাজনগর পিআরবাড়ি থানার পুলিশ । গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর ঘোষখামার লেইক পাড়া এলাকায় চলে এই অভিযান। আগামীদিনেও এই অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন ওসি রতন রবি দাস।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top