News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পরিত্যক্ত বাথরুম থেকে উদ্ধার মহিলার অগ্নিদগ্ধ মৃতদেহ
Image

পরিত্যক্ত বাথরুম থেকে উদ্ধার মহিলার অগ্নিদগ্ধ মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২০ নভেম্বর : সোনামুড়ার মধুবন এলাকায় এক অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। জানা গেছে মৃত মহিলার নাম সুদীপা সাহা(৩২)। মৃতার বাবা বিশিষ্ট ব্যবসায়ী নিমাই চন্দ্র সাহা।  প্রাথমিকভাবে জানা গেছে সুদীপা গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। এমনটাই অভিযোগ উঠে আসছে।

উল্লেখ্য, প্রায় ১২ বছর  আগে প্রেমের সম্পর্কের বিয়ে হয়েছিল সুদীপার। তিন বছর আগে স্বামী-স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হয়েছে। বাবার বাড়িতেই থাকতো সুদীপা। কিন্তু আজ হঠাৎ কি কারনে আত্মহত্যা করেছে তা নিয়েই সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।

সুদীপার এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। যদিও সন্তানরা স্বামীর কাছেই থাকে।  বিচ্ছেদের পর থেকেই মানসিকভাবে অসুস্থ ছিল সুদীপা। এমনটাই জানা গেছে মহিলা পরিবারের পক্ষ থেকে।

জানা গেছে,  সোমবার সকালে সুদীপা তার বাবার সাথে কথা বলে নিজ ঘরে যায়। কিন্তু আধ ঘন্টা ধরে সুদীপাকে না দেখতে পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতেই পরিত্যক্ত বাথরুমে সুদীপার অগ্নিদগ্ধ মৃতদেহ দেখতে পান সুদীপার বাবা। এই সময়ে সুদীপা পরিত্যক্ত বাথরুমে নিজ গায়ে আগুন লাগিয়ে দেয় বলে দাবি পরিবারের। কিন্তু আশ্চর্যের বিষয় পরিবারের কেউ এমনকি পাড়া প্রতিবেশীরাও কেউ কোন চিৎকার শুনতে পায়নি। তাই এলাকাবাসির মধ্যে এই রহস্যজনক মৃত্যু  ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে। যদিও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে সোনামুড়া থানার পুলিশ, ফরেনসিক টিম। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Releated Posts

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top