News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এক মহিলার আত্মহত্যা ঘিরে চাঞ্চল্য এলাকায়
Image

এক মহিলার আত্মহত্যা ঘিরে চাঞ্চল্য এলাকায়

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২০ নভেম্বর : কৈলাসহর বিদ্যানগর ১৭ নং ওয়ার্ড এলাকায় এক মহিলার আত্মহত্যা করা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। প্রাপ্ত সংবাদে জানা যায়, ওই এলাকার বাসিন্দা অমল কুমার সিনহার স্ত্রী সঙ্গীতা সিনহা আজ সকাল বেলা উনার নিজ ঘরের মধ্যে ফাঁসিতে আত্মহত্যা করে, যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

প্রাপ্ত সংবাদে আরোও জানা যায়, অমল কুমার সিনহা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতেন তিনি বিগত কয়েক বছর পূর্বে চাকরি থেকে অবসর নেন। উনারা স্বামী-স্ত্রী একাই ঘরে থাকতেন। সঙ্গীতা সিনহা প্রায় সময়ই কোন কিছু নিয়ে উনার সন্তানদের সাথে এবং স্বামীর সাথে যে কোন কিছু নিয়ে বাকবিতান্ডায় জড়িয়ে পড়তেন।  

জানা যায় আজ সকালবেলা সংগীতা সিনহা অকারণেই উনার স্বামী অমল কুমার সিহনার সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপর প্রতিদিনের মতো আজও অমল কুমার সিনহা প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েন। এরপর তিনি বাড়ি ফিরে এসে দেখতে পান যে উনার ঘরের দরজা বন্ধ উনার স্ত্রীকে অনেকবার ডাকাডাকি করার পরও দরজা না খুলায় উনার চিৎকার চেঁচামেচি শুনে উনার নিকট আত্মীয়রা ঘটনাস্থলে এসে ভিড় জমায়। এরপর ওরা দরজা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে দেখতে পায় যে সঙ্গীতা সিনহা একটি কাপড়ের টুকরো দিয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। তারপর খবর পেয়ে কৈলাসহর মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
কৈলাসহর মহিলা থানার পুলিশ গিয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে । এদিকে সঙ্গীতা সিনহার মৃতদেহ ময়নাতদন্ত করার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত করার পর তার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।   উক্ত ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top