News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহারাষ্ট্রের থানে এবং নভি মুম্বইয়ের স্কাইওয়াকে ২টি ডাকাতি
Image

মহারাষ্ট্রের থানে এবং নভি মুম্বইয়ের স্কাইওয়াকে ২টি ডাকাতি

থানে, ২০ নভেম্বর (হি.স.) : মহারাষ্ট্রের থানে এবং নভি মুম্বইয়ের স্কাইওয়াকে ২টি ডাকাতির ঘটনা প্রকাশ্যে এসেছে। সোমবার পুলিশ আধিকারিক একথা জানিয়েছেন। মহারাষ্ট্রের থানে শহর এবং পার্শ্ববর্তী নাভি মুম্বই শহরে স্কাইওয়াকগুলিতে ডাকাতির দুটি পৃথক ঘটনায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। রবিবার ডাকাতির দুটি ঘটনা ঘটেছে বলে জানান পুলিশ আধিকারিকরা।

চিতলসার থানার এক আধিকারিক জানিয়েছেন, রবিবার রাতে এক ব্যক্তি কাজ সেরে বাড়ি ফিরছিলেন। তিনি থানে শহরের আর মলের কাছে একটি স্কাইওয়াকে ছিলেন, তখন আচমকাই রাত 8 টার দিকে একজন ব্যক্তি পেছন থেকে এসে ধাক্কা দিয়ে ফোন কেড়ে পালায়। অভিযুক্তরা ভিকটিমের ২৫,০০০ টাকা মূল্যের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। অভিযোগকারী তাঁর ফোন ফেরত পাওয়ার জন্য জোর করলে অভিযুক্তরা তাকে ঘুষি মেরে আহত করে রাস্তায় ফেলে দেয়। পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি এই অপরাধের বিষয়ে পুলিশে অভিযোগ করলে ডাকাতরা ভয়ানক পরিণতির হুমকি দেয়।

অন্য একটি ঘটনায় এক ব্যাক্তিকে দুই মহিলা সহ চারজন মাথায় ছুরি দিয়ে আক্রমণ করে। তারপর তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এছাড়া তার থেকে ৪,১০০ টাকা মূল্যের নগদও কেড়ে নেওয়া হয় বলে অন্য এক পুলিশ আধিকারিক জানিয়েছেন।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top