News Flash

Image

জলগাঁও জেলায় বেসরকারি বাসে আগুন

মুম্বই, ১৯ নভেম্বর (হি.স.) : মহারাষ্ট্রের জলগাঁও জেলায় একটি বেসরকারি বাসে আগুন লাগে শনিবার মধ্যরাতে। জলগাঁও জেলার রাভার-সাভদা রোডের বাদগাঁওয়ের কাছে সাঁইসিদ্ধি ট্রাভেলসের একটি বেসরকারি বাসে হঠাৎ আগুন লেগে বিপত্তির সৃষ্টি হয়। এই ঘটনার পর স্থানীয় মানুষ জন বাসের ২০ জন যাত্রীকে নিরাপদে সরিয়ে নেয়। ঘটনার খবর পেয়ে দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নেভায়। আগুনে বাসটি পুড়ে ছাই হয়ে যায়। চলন্ত বাসে আগুন লাগার কারণ খতিয়ে দেখছে রাভার থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, শনিবার গভীর রাতে সাঁই সিদ্ধি ট্রাভেলসের বাসটি রাভার থেকে পুনে যাচ্ছিল। বাসটি ভাদগাঁওয়ের কাছে সুকি নদীর ব্রিজের পাশের মোড়ের কাছে পৌঁছতেই হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে বাস চালক সঙ্গে সঙ্গে বাসটি রাস্তার পাশে দাঁড় করিয়ে দেন। বাসে আগুন দেখতে পেয়ে গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে যায়। এরপরে, পুলিশ বাসের সমস্ত যাত্রীকে পুনে পাঠায়।

Releated Posts

কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…

ByByNews Desk Jun 20, 2026

গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…

ByByNews Desk Jun 20, 2026

মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত

জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…

ByByNews Desk Jun 20, 2026

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top