News Flash

Image

ব্লক ভিত্তিক যুব উৎসব পালিত যুবরাজনগরে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৮ নভেম্বর: 

বেশ জাকজমকপূর্ণভাবে উত্তর ত্রিপুরা জেলায় শনিবার ধর্মনগর মহকুমার যুবরাজনগর ব্লক ভিত্তিক যুব উৎসবের উদ্বোধন হয়েছে।  এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক যাদব লাল দেবনাথ, উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, যুবরাজ নগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীপদ দাস, এলাকার বিশিষ্ট সমাজসেবী মলিনা দেবনাথ সহ অন্যান্যরা।

জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস বলেছেন, ভারত যুব সমাজের উপর নির্ভর করে এগিয়ে চলেছে। ভারতবর্ষে ৭০ শতাংশ যুবসমাজ রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে চলেছেন তাতে সারা পৃথিবী এখন তাকিয়ে রয়েছে ভারতবর্ষের দিকে।  আজকের যে ব্লক ভিত্তিক যুব উৎসবের উদ্বোধন হলো এই উৎসবের মাধ্যমে এলাকার যুবকরা তাদের প্রতিভার জানান দেবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি। যুবকরা যাতে সবধরনের সুবিধার মাধ্যমে নিজেদের প্রতিভার জানান দিতে পারে তার জন্য রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এদিনের এই যুব উৎসবে যুবকদের উপস্থিতি ছিল লক্ষনীয়। 

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top