News Flash

  • Home
  • দেশ
  • উত্তরকাশী টানেলে আটকে পড়া শ্রমিকদের পরিবারকে বাসস্থান, খাদ্য ও স্বাস্থ্য সুবিধার সিদ্ধান্ত উত্তরাখণ্ড সরকারের
Image

উত্তরকাশী টানেলে আটকে পড়া শ্রমিকদের পরিবারকে বাসস্থান, খাদ্য ও স্বাস্থ্য সুবিধার সিদ্ধান্ত উত্তরাখণ্ড সরকারের

উত্তরকাশি, ১৮ নভেম্বর (হি.স.) : উত্তরাখণ্ড সরকার উত্তরকাশী টানেল ভেঙে আটকে পড়া শ্রমিকদের পরিবার পরিজনকে বাসস্থান, খাবার ও স্বাস্থ্য সুবিধা দেবে বলে শনিবার জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি এদিন উত্তরকাশী টানেল ভাঙা সংক্রান্ত বিষয়ে বর্ষীয়ান আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক করেছেন। এই বৈঠকেই উত্তরাখণ্ড সরকার উত্তরকাশী-যমুনেত্রী সড়কে অবস্থিত নির্মাণাধীন সিল্কিয়ারা টানেলে আটকে পড়া শ্রমিকদের পরিবারকে বাসস্থান, খাবার এবং স্বাস্থ্য সুবিধা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে।

মুখ্যমন্ত্রীর কার্যালয় (সিএমও) থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “মুখ্যমন্ত্রী ধামি বলেছেন যে, রাজ্য সরকার শ্রমিকদের পরিবারকে বাসস্থান, খাবার এবং স্বাস্থ্য সুবিধা প্রদান করবে।” মুখ্যমন্ত্রী ধামি গাড়ওয়াল কমিশনারকে নির্দেশ দিয়েছেন যে চিনিয়ালিসোর এবং এর আশেপাশের এলাকায় শ্রমিকদের পরিবারের জন্য আবাসন, খাবার এবং স্বাস্থ্যের সমস্ত ব্যবস্থা করতে হবে। মুখ্যমন্ত্রী শ্রমিকদের পরিবারের সঙ্গে সবসময় যোগাযোগ করে ত্রাণ ও উদ্ধার অভিযানের খবর দেওয়ার নির্দেশও দিয়েছেন।

Releated Posts

দিল্লিতে সিজেপি-র আন্দোলনে যোগ দেবেন মমতা, তৃণমূলের নাম-প্রতীক নিয়ে লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাওয়ার হুঁশিয়ারি

কলকাতা, ২১ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Jul 21, 2026

নিট প্রশ্নফাঁস বিক্ষোভে পুলিশি লাঠিচার্জ: সরকারের নিঃশর্ত ক্ষমা দাবি রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২১ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে যন্তর মন্তরে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশি লাঠিচার্জের ঘটনায় কেন্দ্র সরকারের তীব্র…

ByByNews Desk Jul 21, 2026

দাতিয়া উপনির্বাচন: বুথভিত্তিক প্রচারে জোর বিজেপির, ১৫টি প্রচারযানের সূচনা

দাতিয়া, ২১ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে প্রচারে গতি বাড়াল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মঙ্গলবার…

ByByNews Desk Jul 21, 2026

শহিদ দিবসের সমাবেশ ঘিরে বিজেপি ও রাজ্য সরকারের বিরুদ্ধে ‘নাশকতার’ অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২১ জুলাই (আইএএনএস): শহিদ দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশকে ঘিরে বিজেপি ও রাজ্য সরকার পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা করছে…

ByByNews Desk Jul 21, 2026
Scroll to Top