News Flash

  • Home
  • দিনের খবর
  • জয়নগরে ত্রাণ দিতে গিয়ে বাধার মুখে কংগ্রেস প্রতিনিধি দল
Image

জয়নগরে ত্রাণ দিতে গিয়ে বাধার মুখে কংগ্রেস প্রতিনিধি দল

দক্ষিণ ২৪ পরগনা, ১৭ নভেম্বর‍ (হি.স.) : জয়নগরের দোলুয়াখাকিতে তৃণমূল নেতা খুনের পর এলাকায় যেতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন সিপিএম এবং আইএসএফ প্রতিনিধিরা। সেখানে ত্রাণ নিয়ে যাওয়ার পথে এ বার বাধার মুখে পড়ল কংগ্রেসের প্রতিনিধি দলও।

শুক্রবার দুপুরে গুদামের হাট এলাকায় কংগ্রেস নেতাদের আটকায় পুলিশ। তখন আইনের বই হাতে তাঁদের আটকানোর কারণ জানতে চান কংগ্রেস নেতারা। পাশাপাশি প্রতিবাদে রাস্তায় বসে পড়েন দক্ষিণ ২৪ পরগনা জেলা কংগ্রেসের নেতারা।

পুলিশি বাধায় আটকে গিয়ে রাজ্যের প্রদেশ কংগ্রেস সম্পাদক নেতা আশুতোষ চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমরা আইনের বই নিয়ে দেখালাম। বললাম, কোথায় লেখা আছে বলুন। কোনও উত্তর দিতে পারল না (পুলিশ)। দুটো ইংরেজি শিখে এসেছে। সে গুলো বলছে। মানুষকে নিরাপত্তা দিতে পারছে না। এখন ত্রাণও দিতে দিচ্ছে না।’’

কংগ্রেসের অভিযোগ, আইন- শৃঙ্খলার অবনতির জন্য পুলিশই দায়ী। কংগ্রেসের ওই প্রতিনিধি দলে ছিলেন জয়ন্ত দাস, অসিত মিত্র, প্রতাপ মণ্ডল, আশুতোষ চট্টোপাধ্যায়, সৌম্য আইচ রায় প্রমুখ।

এই ঘটনা প্রসঙ্গে বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস জানান, শুধু গ্রামের লোকেরাই গ্রামে থাকবেন। গ্রামে শান্তি বজায় রাখতে আপাতত বহিরাগত মানুষকে গ্রামে ঢুকতে দিচ্ছেন না তাঁরা।

এর আগে বাম প্রতিনিধি দল এবং ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকেকে এলাকায় ঢুকতে দেয়নি প্রশাসন। পুলিশের যুক্তি, গ্রামে শান্তি বজায় রাখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য দিকে, কংগ্রেসের অভিযোগ, সব কিছুকে রাজনৈতিক নজরে দেখা হচ্ছে। পুলিশ প্রশাসন নিরপেক্ষ নয়।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top