News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তারুণ্যের উচ্ছল প্রাণবন্যায় ভরপুর যুবসমাজ হলো দেশ, জাতি, সমাজ ও সভ্যতা বিনির্মাণের ভবিষ্যৎ কাণ্ডারি : সুশান্ত
Image

তারুণ্যের উচ্ছল প্রাণবন্যায় ভরপুর যুবসমাজ হলো দেশ, জাতি, সমাজ ও সভ্যতা বিনির্মাণের ভবিষ্যৎ কাণ্ডারি : সুশান্ত

আগরতলা, ১৭ নভেম্বর : তারুণ্যের উচ্ছল প্রাণবন্যায় ভরপুর যুবসমাজ হলো দেশ, জাতি, সমাজ ও সভ্যতা বিনির্মাণের ভবিষ্যৎ কাণ্ডারি। আজ আগরতলার একটি বেসরকারি হোটেলে ভারতীয় জনতা যুব মোর্চার ত্রিপুরা প্রদেশের স্টেট এক্সিকিউটিভ কমিটির বৈঠক ও মন্ডল সশক্তিকরণ প্রশিক্ষণ বর্গ কর্মসূচিতে অংশগ্রহণ করে একথা বলেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিন শ্রী চৌধুরী বলেন, যুবসমাজ জাতির স্তম্ভ। ভারতের মোট জনসংখ্যার প্রায় ৬৫ শতাংশের বয়স ৩৫ বা তার নীচে। এই যুবক-যুবতীরাই আগামী দিনে দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবে। এই লক্ষ্যে যুবসমাজের জন্য বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। ২০১৮ সালে রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর ভারতীয় জনতা যুব মোর্চার সৎ, দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব দীর্ঘ ২৫ বছরে বামেদের অপশাসনে যুবক ও তরুণদের মাঝে ঘুণেধরা এই সমাজকে পরিবর্তনে রাষ্ট্রবাদী চেতনার মাধ্যমে আমাদের প্রত্যাশিত সোনালি সমাজ তৈরির একটি স্বপ্ন বাস্তবায়িত করতে সক্ষম হয়েছে।

তাঁর কথায়, তারুণ্যের উচ্ছল প্রাণবন্যায় ভরপুর যুবসমাজ হলো দেশ, জাতি, সমাজ ও সভ্যতা বিনির্মাণের ভবিষ্যৎ কাণ্ডারি। যুবসমাজের মূূল্যবোধ, দেশপ্রেম ও নৈতিক মানদণ্ড অর্জনের ওপর দেশ ও জাতির ভালো-মন্দ নির্ভর করে। জাতির প্রত্যাশা পূরণে নৈতিকতাসম্পন্ন দেশপ্রেমিক যুবকদের প্রয়োজন অপরিসীম। দীর্ঘ ২৫ বছরের বামেদের অপশাসনে দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করণ, জবর দখলসহ নানান সব নেতিবাচক দিক চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছিল।

এদিন তিনি জোর গলায় বলেন, ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে কমিউনিস্টদের দীর্ঘ ২৫ বছরের জগদ্দল পাথরের অপশাসনের কবল থেকে আমাদের ত্রিপুরা মুক্তি পেয়েছিলো যুবসমাজের দুঃসাহসিক অদম্য ভূমিকার মাধ্যমে। সোনালি অতীত বহনকারী এই রাজ্যের যুব সমাজের ইতিহাসের পাতায় যখন কলঙ্কের কালিমা লেপন করছিলো স্বার্থান্বেষী কমিউনিস্টরা, আলোর মশাল হাতে অন্ধকার জয় করতে তখনই যাত্রা শুরু করেছিল ভারতীয় জনতা যুব মোর্চা। যেখানে মেধা, মননশীলতা আর মূল্যবোধের জয়গান সেখানেই ভারতীয় জনতা যুব মোর্চা। আমাদের রাজ্যের অসংখ্য মানুষের আশা-আকাঙ্ক্ষা, ভালোবাসা, প্রত্যাশা ও স্বপ্ন আজ শুধুই ভারতীয় জনতা যুব মোর্চাকে কেন্দ্র করে।

তিনি আশা ব্যক্ত করে বলেন, উন্নততর ত্রিপুরা নির্মাণের যে মহাযজ্ঞে যুব মোর্চার ভাই ও বোনেরা ব্রতী হয়েছেন, সকলের সহযোগিতাতেই একমাত্র সেই যজ্ঞ সাফল্যমণ্ডিত হবে।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top