News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তরকাশির সুড়ঙ্গে ষষ্ঠদিনেও আটকে ৪০ জন শ্রমিক, বসানো হয়েছে ৪টি পাইপ
Image

উত্তরকাশির সুড়ঙ্গে ষষ্ঠদিনেও আটকে ৪০ জন শ্রমিক, বসানো হয়েছে ৪টি পাইপ

উত্তরকাশি, ১৭ নভেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের উত্তরকাশি জেলায় নির্মীয়মান সিল্কিয়ারা সুড়ঙ্গে ষষ্ঠ দিনেও ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। সুড়ঙ্গের ভিতরে থাকা সমস্ত শ্রমিক এখনও নিরাপদে রয়েছেন, সুস্থ থাকার জন্য তাঁদের খাবার ও অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। সুড়ঙ্গের ভিতরে আটকে পড়া ৪০ জন শ্রমিককে উদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা, তাঁরা কোনও মতে হাল ছাড়তে নারাজ। এদিকে, ওগার মেশিনের মাধ্যমে ধ্বংসাবশেষ অপসারণের পর ৪টি পাইপ বসানো হয়েছে। ধ্বংসাবশেষ অপসারণের পর, প্রায় ৭০ মিটার পাইপ বিছিয়ে দিতে হবে এবং তারপরে শ্রমিকদের উদ্ধারের প্রক্রিয়া শুরু হবে।

বৃহস্পতিবার সকালে নবযুগ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড-এর পিআরও জি এল নাথ বলেছেন, “(ভারী ড্রিলিং) মেশিন স্থাপন করা হয়েছে এবং শীঘ্রই উদ্ধার অভিযান আবার শুরু করা হবে। আটকে পড়া সবাই সুস্থ ও ভালো আছেন এবং শীঘ্রই তাঁদের উদ্ধার করা হবে।” উল্লেখ্য, গত রবিবার সকালে উত্তরকাশি জেলার ব্রহ্মকাল-যমুনোত্রী জাতীয় সড়কের উপর সিল্কিয়ারা এবং ডন্ডালহগাঁওের মধ্যে নির্মীয়মাণ সুড়ঙ্গের একাংশ ভেঙে পড়ে। এর জেরেই ওই সুড়ঙ্গের মধ্যে আটকে পড়েছেন প্রায় ৪০ জন শ্রমিক। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য দিন-রাত এক করে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন আধিকারিকরা।

Releated Posts

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়

কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Jun 11, 2026

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top