News Flash

  • Home
  • দিনের খবর
  • খাড়গে, রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীর রাজস্থান বিধানসভা নির্বাচনের প্রচারের বিভিন্ন কর্মসূচি
Image

খাড়গে, রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীর রাজস্থান বিধানসভা নির্বাচনের প্রচারের বিভিন্ন কর্মসূচি


জয়পুর, ১৬ নভেম্বর (হি.স.) : রাজস্থান বিধানসভা নির্বাচনের প্রচারের জন্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী এবং দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী রাজস্থান রাজ্যে বিভিন্ন জনসভা এবং সমাবেশে ভাষণ দেবেন। রাজস্থানের প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক এবং মুখপাত্র স্বর্ণিম চতুর্বেদী বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রস্তাবিত কর্মসূচির ভিত্তিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ভরতপুর জেলার ভাইরে এবং আলওয়ার জেলার তিজারা বিধানসভা কেন্দ্রে ১৮ নভেম্বর জনসভায় ভাষণ দেবেন। ২০ নভেম্বর খাড়গে শ্রীগঙ্গানগর জেলার অনুপগড় এবং হনুমানগড় জেলার হনুমানগড় বিধানসভা কেন্দ্রে জনসভায় ভাষণ দেবেন। ২১ নভেম্বর উদয়পুরের মাবলি এবং উত্তর বিধানসভা কেন্দ্রে খাড়গের জনসভার আয়োজন করা হয়েছে।

রাহুল গান্ধী ১৯ নভেম্বর সকাল ১১ টায় দেই(বুন্দি)তে জনসভা করবেন। তারপর ১টায় তিনি যাবেন দৌসায়। ৩টে নাগাদ সিকরের জনসভায় ভাষণ দেবেন। ২১ নভেম্বর রাহুল গান্ধী সকাল ১১ টায় বল্লভনগর (উদয়পুর), ১টায় আকোলি (জালোরে), ৩টে নাগাদ বায়তু (বারমের)-তে ভাষণ দেবেন। ২২ নভেম্বর তিনি প্রথমে রাজখেদা (ধোলপুর)-য় জনসভা করবেন। তারপর দুপুর ১টায় নাদবাই (ভারতপুর)তে এবং বিকেল ৩টে নাগাদ গঙ্গাপুর সিটিতে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।

প্রিয়াঙ্কা গান্ধীর ১৭ নভেম্বর দুপুর সাড়ে ১২ টায় সাগওয়ারায় এবং দুপুর আড়াইটে নাগাদ চিতোরগড়ে জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে।

Releated Posts

জ্বালানি সাশ্রয়ে বড় সিদ্ধান্ত উত্তরাখণ্ডে, মুখ্যমন্ত্রীর সরকারি গাড়িবহর অর্ধেক করলেন ধামি, প্রশাসনকে ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ

দেহরাদুন, ১৩ মে : জ্বালানি ও সম্পদ সংরক্ষণে একাধিক বড় পদক্ষেপ ঘোষণা করল উত্তরাখণ্ড সরকার। বুধবার মুখ্যমন্ত্রী পুষ্কর…

ByByTaniya Chakraborty May 13, 2026

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ, পাশের হারে দেশের সেরা তিরুবনন্তপুরম; ডিজিলকারে মিলবে নম্বরপত্র ও শংসাপত্র

নয়াদিল্লি, ১৩ মে : সিবিএসই বুধবার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এবারের পরীক্ষায় দেশের মধ্যে সর্বোচ্চ…

ByByTaniya Chakraborty May 13, 2026

নিট-ইউজি ২০২৬ পরীক্ষা বাতিল ঘিরে রাজনৈতিক তরজা, কেন্দ্রকে সমর্থন বিজেপির, ‘ব্যবস্থা ভেঙে পড়েছে’ অভিযোগ কংগ্রেসের

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) : নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল হওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক…

ByByTaniya Chakraborty May 13, 2026

প্রাক্তন ঝাড়খণ্ড মন্ত্রী মাধব লাল সিংয়ের মৃত্যু, শোকের ছায়া রাজ্য রাজনীতিতে

রাঁচি, ১৪ মে (আইএএনএস) : দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার প্রয়াত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী ও বর্ষীয়ান রাজনৈতিক…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top