News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সম্পত্তির লোভে বাবা মাকে পিটিয়ে রক্তাক্ত করল ছেলে
Image

সম্পত্তির লোভে বাবা মাকে পিটিয়ে রক্তাক্ত করল ছেলে

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৬ নভেম্বর : কৈলাসহর থানাধীন ভাটিজলাই ৩নং ওয়ার্ড এলাকায় এক কুলাঙ্গার ছেলের হাতে আক্রান্ত পিতা, মাতা ও বোন।
প্রাপ্ত সংবাদে জানা যায় যে ওই এলাকার বাসিন্দা প্রেমানন্দ শব্দকরের ছোট ছেলে প্রথিকৃৎ শব্দকর প্রায় সময়ই জায়গা সম্পত্তি নিয়ে তাদেরকে  মারধোর করে বলে অভিযোগ। পরিবারের সবাইকে সরিয়ে গোটা সম্পত্তি সে একাই ভোগ করতে চাইছে বলে অভিযোগ।
আজ সেই জায়গা সম্পত্তি বিবাদকে কেন্দ্র করে প্রথিকৃত শব্দকর তার বোন এবং তার মাকে মাটিতে ফেলে বেধড়ক ভাবে মারপিট চালায়। এমনকি দা দিয়ে তার মা এবং বোনকে কোপাতে থাকে। যার ফলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে তার মা এবং বোন।

 ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে প্রথিকৃৎ শব্দকরের পিতা প্রেমানন্দ শব্দকর উনার স্ত্রী ও মেয়েকে বাঁচাতে গেলে উনাকেও প্রথিকৃৎ শব্দকর মাটিতে ফেলে বেধড়কভাবে মারপিট করে। যার ফলে উনিও গুরুতর আহত হয়েছেন।
  স্থানীয়রা চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে এসে ভিড় জমায়। স্থানীয়দের সাহায্যে প্রেমানন্দ শব্দকর উনার স্ত্রী ও মেয়েকে চিকিৎসার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় ওরা তিনজন কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে প্রেমানন্দ শব্দকর উনার ছেলে প্রতিকৃত শব্দকরের বিরুদ্ধে কৈলাসহর থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগমূলে প্রতিকৃত শব্দকরকে গ্রেফতার করে কৈলাসহর থানায় নিয়ে আসে। বর্তমানে সে কৈলাসহর থানার হেফাজতে রয়েছে। সম্পত্তির লালসায় অভিভাবকের উপর এধরনের অত্যাচারে ছি ছি রব উঠেছে এলাকা জুড়ে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top