News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় প্রধানমন্ত্রী কিষান স্কিমের আওতায় কৃষকদের পকেটে এখন পর্যন্ত ৬৪০ কোটি ৪৩ লক্ষ টাকা ঢুকেছে : কৃষি মন্ত্রী
Image

ত্রিপুরায় প্রধানমন্ত্রী কিষান স্কিমের আওতায় কৃষকদের পকেটে এখন পর্যন্ত ৬৪০ কোটি ৪৩ লক্ষ টাকা ঢুকেছে : কৃষি মন্ত্রী

আগরতলা, ১৬ নভেম্বর : ত্রিপুরায় প্রধানমন্ত্রী কিষান স্কিমের আওতায় কৃষকদের পকেটে এখন পর্যন্ত ৬৪০ কোটি ৪৩ লক্ষ টাকা ঢুকেছে। ত্রিপুরায় ২ লক্ষ ২২ হাজার ৯৫৫ জন কৃষক ওই টাকা পেয়ে উপকৃত হয়েছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই তথ্য তুলে ধরেছেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ। তাঁর দাবি, গতকাল বুধবার ১৫তম কিস্তি বাবদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরার কৃষকদের কাছে ৪৪ কোটি ৫৯ লক্ষ টাকা পাঠিয়েছেন। 

এদিন তিনি বলেন, প্রধানমন্ত্রী কিষান স্কিমের আওতায় কৃষকরা দারুণভাবে উপকৃত হচ্ছেন। প্রতি বছর দেশের কৃষকরা ৬ হাজার টাকা করে পাচ্ছেন। তাঁর দাবি, কৃষকদের আয় বাড়ানো এবং তাঁদের বাঁচিয়ে রাখাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার এবং বর্তমান ত্রিপুরা সরকারের প্রধান লক্ষ্য। তাঁর কথায়, গ্রাম, গরীব ও কৃষকদের উন্নয়ন বিজেপি সরকারের মূল নীতি। 

আজ কৃষি মন্ত্রী জোর গলায় বলেন, ত্রিপুরায় কৃষকদের আয় বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাতে, পরিণাম দেখা যাচ্ছে। তিনি বলেন, বাম আমলে ২০১৬-১৭ অর্থবর্ষে কৃষকদের মাসিক আয় ছিল ৬৫৮০ টাকা। জাতীয় নমুনা সমীক্ষা অনুযায়ী ২০১৮-১৯ অর্থবর্ষে সেই আয় বেড়ে হয়েছে ৮৯৮২ টাকা। তাঁর কথায়, ২০২০-২১ অর্থবর্ষে রাজ্যের নিজস্ব সমীক্ষায় দেখা গেছে কৃষকদের আয় বেড়ে হয়েছে ১১০৯৬ টাকা। কিন্তু, ২০২২-২৩ অর্থবর্ষে সেই আয় আরও বেড়ে ১৩৫৯০ টাকা হওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে, জোর গলায় দাবি করেন তিনি। 

এদিন কৃষিমন্ত্রী এখন পর্যন্ত প্রধানমন্ত্রী কিষান স্কিমের আওতায় ত্রিপুরায় জেলাভিত্তিক অর্থ প্রাপ্তির বিস্তারিত বিবরণ দিয়েছেন। তাঁর প্রদত্ত তথ্য অনুযায়ী, ধলাই জেলায় ৩৫৮৩৭ জন কৃষক ১০৩ কোটি ৪৩ লক্ষ ৪৮ হাজার টাকা, গোমতী জেলায় ৩১৮২৫ জন কৃষক ১০২ কোটি ৩০ লক্ষ ১০ হাজার টাকা, খোয়াই জেলায় ২১৯৭১ জন কৃষক ৫৮ কোটি ৩২ লক্ষ ৯৮ হাজার টাকা, উত্তর ত্রিপুরা জেলায় ৩৮৯৪৭ জন কৃষক ১১৭ কোটি ১৩ লক্ষ ৯০ হাজার টাকা, সিপাহীজলা জেলায় ২৭৪০৭ জন কৃষক ৭৩ কোটি ২ লক্ষ ৮০ হাজার টাকা, দক্ষিণ ত্রিপুরা জেলায় ৩১৯৯৫ জন কৃষক ৯৪ কোটি ৬৫ লক্ষ ৪৮ হাজার টাকা, ঊনকোটি জেলায় ১৬০৮৩ জন কৃষক ৪১ কোটি ৬১ লক্ষ ৪৬ হাজার টাকা এবং পশ্চিম ত্রিপুরা জেলায় ১৮৮৯০ জন কৃষক ৪৯ কোটি ৯৩ লক্ষ ২৬ হাজার টাকা পেয়েছেন। 

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top