News Flash

  • Home
  • প্রধান খবর
  • ছটপুজো উপলক্ষ্যে যমুনায় বিষাক্ত ফেনা পরিষ্কারের কাজ শুরু, অতিশীর তোপ যোগী সরকারকে
Image

ছটপুজো উপলক্ষ্যে যমুনায় বিষাক্ত ফেনা পরিষ্কারের কাজ শুরু, অতিশীর তোপ যোগী সরকারকে

নয়াদিল্লি, ১৬ নভেম্বর (হি.স.): ছটপুজো উপলক্ষ্যে দিল্লিতে যমুনা নদী থেকে বিষাক্ত ফেনা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে দিল্লির মন্ত্রী অতিশী নিজেই সরেজমিনে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন, পাশপাশি অতিশী তোপ দেগেছেন যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে। অতিশী বলেছেন, বিষাক্ত ফেনা দূর করতে ফুড-গ্রেড রাসায়নিক ও এনজাইম ছিটানো হচ্ছে। গত রাতে ১০টি নৌকায় ছিটানোর কাজ শুরু হয়েছে। আগামী দু”দিনের মধ্যে, বিষাক্ত ফেনা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যাবে…কিন্তু আমি উত্তর প্রদেশ সরকারকে বলব তাঁরা যেন দূষিত জল দিল্লিতে না পাঠান।

অতিশী আরও বলেছেন, “ছট দিল্লির মানুষের জন্য গুরুত্বপূর্ণ উৎসব। উত্তর প্রদেশ এবং বিহারের বিপুল সংখ্যক পূর্বাঞ্চলীয় মানুষ দিল্লিতে বাস করেন, তাঁরা যাতে দিল্লিকে নিজেদের বাড়ি মনে করেন তা নিশ্চিত করার জন্য, ২০১৫ সাল থেকে অরবিন্দ কেজরিওয়াল সরকার দিল্লিতে ছটের জন্য দুর্দান্ত ব্যবস্থা করেছে। এবারও ব্যবস্থাপনায় খামতি থাকছে না।”

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top