News Flash

Image

করিমগঞ্জে বিএসএফ-এর হাতে আটক বাংলাদেশি যুবক

করিমগঞ্জ (অসম), ১৫ নভেম্বর (হি.স.) : করিমগঞ্জে বিএসএফ-এর হাতে আটক হয়েছে এক বাংলাদেশি যুবক। মঙ্গলবার রাতে কুশিয়ারা নদী থেকে বিএসএফ আটক করেছে জকিগঞ্জের যুবককে। আটক যুবকের নাম প্রাণজিৎ রায় বলে জানা গেছে। এ ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে করিমগঞ্জ শহরজুড়ে।

আজ বুধবার বিএসএফ-এর পক্ষ থেকে ধৃত যুবককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাংলাদেশি নাগরিক প্রাণজিৎ রায়কে।

জানা গেছে, গতকাল গভীর রাতে কুশিয়ারা নদী তীরে সন্দেহভাজন যুবকের ঘোরাফেরা দেখে সন্দেহ জাগে টহলদারী বিএসএফ জওয়ানদের। সঙ্গে সঙ্গে তাকে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বাংলাদেশের নথিপত্র। এর পর বিএসএফ তাকে নিয়ে আসে স্টিমারঘাট বিওপিতে। আজ সকালে করিমগঞ্জ সদর থানায় পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস জানান, বাংলাদেশের নাগরিক যুবককে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। কী কারণে সে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেছিল, তা জানার চেষ্টা করেছে পুলিশের তদন্তকারী দল। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে করিমগঞ্জের বাসিন্দা তার আত্মীয়ের সঙ্গে দেখা করতে নদী সাঁতরে এপারে এসেছিল বলে নাকি জানিয়েছে জকিগঞ্জের যুবক প্রাণজিৎ রায়।

Releated Posts

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top