News Flash

  • Home
  • দিনের খবর
  • দলে ঢুকতে মরিয়া শোভন, মমতাকে বাগে আনতে বান্ধবীকে নিয়ে গেলেন কালীঘাটে
Image

দলে ঢুকতে মরিয়া শোভন, মমতাকে বাগে আনতে বান্ধবীকে নিয়ে গেলেন কালীঘাটে

কলকাতা, ১৫ নভেম্বর (হি.স.) : তৃণমূল থেকে একদা দূরে সরে থাকা শোভন চট্টোপাধ্যায়কে এবারও দেখা গেল কালীঘাটের বাড়িতে। সঙ্গে ছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। এই মুহূর্তে তাঁরা সক্রিয় রাজনীতিতে নেই। কিন্তু ষোল আনা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন।

এই বার্তা আরও একবার স্পষ্ট করে দিলেন শোভন চট্টোপাধ্যায়। সাফ জানালেন, ”মমতাদির বিরুদ্ধে চক্রান্ত হলে কলিজা দিয়ে রক্ষা করব।”

সকলের মাঝে নজর কাড়ল শোভন-বৈশাখীর উপস্থিতি। প্রতি বছরই এই দিনে শোভন চট্টোপাধ্যায়ের এখানে আসা বাধাধরা ব্যাপার। মাঝে অবশ্য এতে ভাঁটা পড়েছিল। তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছিলেন প্রাক্তন মেয়র। দলে প্রত্যাবর্তনের পর আবার ভাইফোঁটায় ‘দিদি’র বাড়ি যাওয়া নিয়মে এসে দাঁড়িয়েছে। এবছরও তিনি গেলেন ভাইফোঁটা নিতে। স্নেহের ‘কানন’কে ফোঁটা দিলেন মমতা। কপালে চন্দনের টিপ পরালেন বৈশাখীকেও। উপহার বিনিময়, গল্পগুজবের পর সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোভন চট্টোপাধ্যায় বারবারই বুঝিয়ে দিলেন, তিনি মমতার পাশে আছেন, থাকবেন।

শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের সৈনিকদের আঘাত করা হচ্ছে বলে অভিযোগ তুলে শোভন চট্টোপাধ্যায়ের বার্তা, “মমতাদির বিরুদ্ধে চক্রান্ত হলে, আমার মতো বাংলার বহু মানুষ নিজেদের কলিজা দিয়ে সব কিছুকে রক্ষা করবে। পরিকল্পিতভাবে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্বল করার চেষ্টা হয়, তাহলে বাংলার প্রভূত ক্ষতি হবে। মমতাদি পশ্চিমবঙ্গের উপর বটবৃক্ষের মতো ছায়া দিয়ে রেখেছেন। এই ছায়া যাতে কেউ কোনওভাবে ক্ষতিগ্রস্ত করতে না পারে, তার জন্য আমি সবসময় তৈরি ছিলাম, এখনও আছি।”

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top