News Flash

  • Home
  • দেশ
  • জম্মু ও কাশ্মীরের ডোডায় খাদে বাস পড়ে মৃত ৩৬, আহত ১৯ জনের মধ্যে ৬ জন সঙ্কটজনক
Image

জম্মু ও কাশ্মীরের ডোডায় খাদে বাস পড়ে মৃত ৩৬, আহত ১৯ জনের মধ্যে ৬ জন সঙ্কটজনক

শ্রীনগর, ১৫ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি বাস। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩৬ জন যাত্রীর। এছাড়াও আরও ১৯ জন যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তাঁদের মধ্যে ৬ জনের অবস্থা সঙ্কটজনক। পুলিশ জানিয়েছে, ডোডা জেলার আসার এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানিয়েছে, বুধবার যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩৬ জনের এবং ১৯ জন আহত হয়েছেন। আহতের সংখ্যা কমপক্ষে ১৯ বলে জানা যাচ্ছে। সকলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। ডোডা-র ডিসি হরবিন্দর সিং বলেছেন, মর্মান্তিক দুর্ঘটনায় ৩০ জনেরও বেশি যাত্রীর মৃত্যু হয়েছে। আমি ঘটনাস্থলে আছি। দুর্ঘটনাস্থল থেকে ৩০টিরও বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।” জেকে ০২ সিএন-৬৫৫৫ নম্বরের বাসটিতে পঞ্চাশের বেশি যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।

ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়দের জন্য ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top