News Flash

  • Home
  • দিনের খবর
  • পেটে যন্ত্রণা নিয়ে হাসপাতালের পথেই মৃত যুবক, মারধরের অভিযোগ
Image

পেটে যন্ত্রণা নিয়ে হাসপাতালের পথেই মৃত যুবক, মারধরের অভিযোগ

কলকাতা, ১৫ নভেম্বর, (হি.স.): পেটে যন্ত্রণা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হল এক যুবকের। তাঁকে মারধর করা হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। তবে মৃতের পরিবারের তরফে এখনও কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি। এই রহস্যমৃত্যুকে কেন্দ্র করে হইচই মানিকতলা এলাকায়।

মানিকতলা থানা এলাকার বিডন স্ট্রিটের বাসিন্দা অনিল রাজ়াক (৪৭)। স্থানীয় একটি গাড়ির গ্যারাজে মিস্ত্রি হিসাবে কাজ করতেন তিনি। বুধবার সকাল ৮টা নাগাদ খবর পেয়ে অনিলের বাড়িতে যায় মানিকতলা থানার পুলিশ। তাঁকে আরজি কর থানায় নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ আত্মীয়দের জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারে, গত রাতে পেটে যন্ত্রণায় কাবু হয়ে পড়েছিলেন অনিল। তাঁকে রাতেই হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু পথেই যুবকের মৃত্যু হয়। আবার দেহ বাড়িতে ফিরিয়ে আনেন পরিবারের সদস্যেরা। সকালে খবর পায় পুলিশ।

তদন্তে পুলিশ জানতে পারে, মঙ্গলবার অনিলের মৃত্যুর খবর শুনে তাঁর বাড়িতে এসেছিলেন গ্যারাজের মালিক এবং সহকর্মীরা। তাঁরাই জানান, সকালে দু’জন অনিলকে মারধর করেছিলেন। তাঁদের নাম শিবকুমার এবং শিবা। তখনই অনিলের চোট লেগে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

এই মারধরের বিষয়টি মৃতের পরিবারের তরফে পুলিশকে কিছু জানানো হয়নি। পুলিশ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। কী ভাবে যুবকের মৃত্যু হল, তাঁকে শারীরিক নিগ্রহ করা হয়েছিল কি না, এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তার পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top