News Flash

  • Home
  • প্রধান খবর
  • পরিবারতান্ত্রিক রাজনীতি ও দুর্নীতিই কংগ্রেসের পরিচয় : অনুরাগ ঠাকুর
Image

পরিবারতান্ত্রিক রাজনীতি ও দুর্নীতিই কংগ্রেসের পরিচয় : অনুরাগ ঠাকুর

বিলাসপুর, ১৫ নভেম্বর (হি.স.): কংগ্রেসের আবারও সমালোচনা করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। বুধবার ছত্তিশগড়ের বিলাসপুরে কংগ্রেসের সমালোচনা করে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “পরিবারতান্ত্রিক রাজনীতি ও দুর্নীতিই কংগ্রেসের পরিচয়।” অনুরাগ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, “যেখানে দুর্নীতি, সেখানেই কংগ্রেস সরকার। এখন যখন তাঁরা রাজস্থান এবং ছত্তিশগড়ের জনসাধারণের কাছে উত্তর দিতে পারছে না, তখন তাঁরা নত হয়ে গিয়েছে এবং অপমানজনক মন্তব্য করছে।”

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, “মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বেশ কয়েকটি কেলেঙ্কারি ও দুর্নীতি করেছেন এবং ১৭ নভেম্বর তাঁকে ছত্তিশগড়ের জনসাধারণের কাছে জবাব দিতে হবে। এরপর তাকে কারাগারে যেতে হবে এবং আদালতেও জবাব দিতে হবে।” কংগ্রেস শাসিত রাজ্যে মহিলাদের প্রতি অপরাধ বেড়েই চলেছে বলেও দাবি করেছেন অনুরাগ। তাঁর কথায়, “ছত্তিশগড়, রাজস্থানে কংগ্রেস সরকারের আমলে মহিলাদের প্রতি অপরাধ গগণচুম্বী। আমি ভাই এবং বোন (রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী) উভয়কেই প্রশ্ন করতে চাই, যখন তাঁদের দলের সরকারের অধীনে মহিলাদের উপর অত্যাচার এবং তরুণদের বেকার করে রাখা হয়েছিল তখন তাঁরা কোথায় ছিলেন?” 

Releated Posts

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026

৪৮ ঘণ্টার মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি, দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবি জানাল ‘ককরোচ জনতা পার্টি’।…

ByByNews Desk Sep 24, 2026

অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপাক্ষিক সংস্কারে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত

নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিদেশ…

ByByNews Desk Sep 24, 2026

কলকাতায় ৪,০০০ কোটির ‘আদানি আরোগ্য মন্দির’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন, বাংলায় ১ লক্ষ কোটির বিনিয়োগ পরিকল্পনা

কলকাতা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): কলকাতার নিউ টাউনে ২,০০০ শয্যার ‘আদানি আরোগ্য মন্দির’ হাসপাতাল ও মেডিক্যাল কলেজ গড়ে তুলতে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top