News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সেবামূলক কাজ এবারেও অব্যাহত রাখল মনুঘাট আপনজন ক্লাব
Image

সেবামূলক কাজ এবারেও অব্যাহত রাখল মনুঘাট আপনজন ক্লাব

নিজস্ব প্রতিনিধি, মনুঘাট, ১৪ নভেম্বর : শ্যামামায়ের আরাধনার পাশাপাশি  সমাজসেবামূলক কাজের জন্য চির পরিচিত লংতরাইভ্যালী মহকুমার মনুঘাট আপনজন ক্লাব।এবারও ব্যতিক্রম হয়নি মহকুমার প্রাচীন এই ক্লাবের কর্মসূচি। এবার গরীব দুঃস্থ পরিবারদের পাশে দাঁড়িয়েছে এই ক্লাবের সদস্যরা। ইতিমধ্যেই প্রায় শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। এই কথা মাথায় রেখে গরীব দুঃস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে শীতের কম্বল।

এদিনের এই কম্বল বিতরণ অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন মনু-ছৈলেংটা  কেন্দ্রের এমডিসি সঞ্জয় দাস,  সমাজসেবী ব্রজলাল ত্রিপুরা সহ একাধিক এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব। ক্লাব কর্মকর্তা তপন মজুমদার জানিয়েছেন, মহকুমার পুরানো ক্লাবগুলির মধ্যে একটি হচ্ছে আপনজন ক্লাব। প্রতিবছরই তারা বিভিন্ন  সামাজিক কর্মসূচি হাতে নেন। একবছরও তার ব্যতিক্রম হয়নি। দুদিন ধরে প্রসাদ বিতরণের পাশাপাশি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজো উপলক্ষে প্রতিবছরই  কখনো বস্ত্র তো কখনো কম্বল বিতরণ করা হয়। একই ভাবে এবারেও কম্বল বিতরণ করা হয়েছে ক্লাবের তরফে।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top