News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দূর্গাপূজা করা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে  মারপিটের জেরে আহত ৪, আটক ১
Image

দূর্গাপূজা করা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে  মারপিটের জেরে আহত ৪, আটক ১

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৪ নভেম্বর : দূর্গাপূজা করা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে  মারপিট ঘটনায়  আহত হয়েছে ৪ জন।  ঘটনাটি ঘটেছে বিশালগড় ১ নং চন্দ্রনগর এলাকায়। ঘটনায় আটক করা হয়েছে ১ অভিযুক্তকে।

ঘটনার বিবরণে জানা যায়, এলাকায় মহিলারা মিলে পৃথকভাবে দুর্গাপূজা করেন। আর এটাই নাকি চক্ষুশূল হয় কতিপয় ব্যক্তির কাছে। অভিযোগ এরপর থেকেই মহিলা পূজা উদ্যোক্তাদের মধ্যে একজন সদস্যের সঙ্গে শুরু হয় ঝামেলা। শেষ পর্যন্ত এই ঘটনা গড়ায় মারপিটে। ঘটনায় ইতিমধ্যেই হস্তক্ষেপ করতে হয়েছে পুলিশকে। ঘটনায় আহতদের  মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য টিএমসি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে পাল্টা আক্রমণের অভিযোগ তুলেছেন অভিযুক্তরা। তবে সূত্রের খবর পারিবারিক ঝামেলা থেকেই এই ঘটনাটি ঘটেছে। চারজন আক্রান্তের মধ্যে একজনের নাম সুশান্ত দেব। সে একটি সংস্থায় কাজ করে। সোমবার তাকে অভিযুক্তরা মিলে আকণ্ঠ মদ্যপান করায়। সেখানে কিছুটা ঝামেলা হয়। এরপর নেশাগ্রস্থ অবস্থায় বাড়ি এলে আক্রমণকারীরা তাকে ডেকে নিয়ে গিয়ে মারধোর করে বলেও অভিযোগ উঠেছে। সুশান্তকে বাঁচাতে গিয়ে আক্রমণের মুখে পড়তে হয়েছে আরো তিনজনকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছিল পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Releated Posts

অনুপ্রবেশ ও মানব পাচারের অভিযোগে চাঞ্চল্য, অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সরব লক্ষীনগরবাসী

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১১ জুন: ত্রিপুরায় অনুপ্রবেশ এবং মানব পাচার নিয়ে উদ্বেগের মধ্যেই উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন…

ByByReshmi Debnath Jun 12, 2026

গোয়েন্দা বিভাগের বড় সাফল্য,  ৯৭৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: রাজ্য গোয়েন্দা শাখার খবরের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেল  যাত্রাপুর থানা।…

ByByReshmi Debnath Jun 11, 2026

বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি

আগরতলা, ১১ জুন: প্রবল বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাঁপানিয়া কোল্ড স্টোর এলাকা সংলগ্ন কার্তিক মুন্ডার…

ByByReshmi Debnath Jun 11, 2026

রানীবাজারে তেলবাহী লরির ধাক্কায় স্কুটার আরোহীর মৃত্যু, ঘাতক গাড়ির খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: পশ্চিম ত্রিপুরার রানীবাজারের দলুরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সুদীপ দেবনাথ নামে…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top