News Flash

Image

কাটছে না ডেঙ্গির প্রকোপ, মৃত আরও ১

কলকাতা, ১৪ নভেম্বর (হি.স.): ক্রমশ রাজ্যজুড়ে আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গি। সোমবার রাতে বেলেঘাটা আইডি হাসপাতালে ডেঙ্গিতে প্রাণ গেল আরও একজনের। বেশ কিছুদিন ধরেই জ্বর-সহ ডেঙ্গির একাধিক উপসর্গ ছিল মৃতে।

জানা গিয়েছে, মৃতের নাম ভরত দাস। বয়স ৫৪ বছর। উত্তর ২৪ পরগনার শাসনের বাসিন্দা। বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। ডেঙ্গির একাধিক উপসর্গও ছিল তাঁর। স্বাভাবিকভাবেই পরবর্তীতে তাঁর ডেঙ্গি পরীক্ষা করা হয়। রিপোর্ট আসে পজিটিভ।

১২ নভেম্বর তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি করা হয়েছিল। সোমবার গভীর রাতে মৃত্যু হয় ওই প্রৌঢ়ে। গত কয়েক মাস ধরে রাজ্যজুড়ে ক্রমশ থাবা চওড়া করছে ডেঙ্গি। জেলার পাশাপাশি শহর কলকাতার বহু মানুষ প্রতিদিন আক্রান্ত হচ্ছেন। চিকিৎসায় অনেকেই যেমন সু্স্থ হয়ে উঠছেন তেমনই মৃত্যুর ঘটনাও ঘটছে।

প্রসঙ্গত, রাজ্যের স্বাস্থ্য দফতরের দাবি, পরিস্থিতি মোকাবিলায় সব রকম চেষ্টা হচ্ছে। আমজনতাকে সচেতন করার পাশাপাশি মশা নিধনে ছেটানো হচ্ছে। তা সত্ত্বেও আক্রান্ত হচ্ছেন অনেকেই।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top