News Flash

Image

৪.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল লাদাখ

কার্গিল, ১৪ নভেম্বর (হি. স.) : ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুরে কম্পন অনুভূত হয় লাদাখের কার্গিলে। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে। কার্গিল সেক্টরের বেশ কয়েকটি অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, এদিন ভারতীয় সময় দুপুর ১টা নাগাদ ভূমিকম্প হয়েছে লাদাখে। কার্গিল থেকে ৩১৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে কম্পনের উৎসস্থল। ২০ কিলোমিটার গভীরে তৈরি এই কম্পনের জেরে রিখটার স্কেলে ৪.৪ মাত্রায় কেঁপে ওঠে লাদাখের একাধিক এলাকা। লাদাখে কম্পনের মাত্র ৩০ মিনিট আগেই বড়সড়ো ভূমিকম্প হয় শ্রীলঙ্কায়।

প্রসঙ্গত, চলতি মাসেই ভয়াবহ ভূমিকম্প হয় নেপালে। এর জেরে মৃত্যু হয়েছে অন্তত ১৫৭ জনের। কম্পনের অভিঘাত এতটাই ছিল যে, তার প্রভাবে কেঁপে উঠেছিল সুদূর দিল্লির মাটিও। এছাড়াও কম্পন অনুভূত হয়েছিল এনসিআর, অযোধ্যা সহ উত্তর ভারতের বড় অংশে। কেঁপে ওঠে লখনউ এবং বিহারেরও বেশ কিছু জায়গা।
-হিন্দুস্থান সমাচার / কাকলি

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top