News Flash

  • Home
  • প্রধান খবর
  • গাড়ি ও ট্রাকের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা মুজফ্ফরনগরে, প্রাণ হারালেন ৬ বন্ধু
Image

গাড়ি ও ট্রাকের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা মুজফ্ফরনগরে, প্রাণ হারালেন ৬ বন্ধু

মুজফ্ফরনগর, ১৪ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের মুজফ্ফরনগর জেলায় দিল্লি-হরিদ্বার জাতীয় সড়কের ওপর গাড়ি ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন ৬ জন। মৃতরা একে-অপরের বন্ধু। মঙ্গলবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে দিল্লি-হরিদ্বার জাতীয় সড়কের ওপর রামপুরতিরাহাতে। সার্কেল অফিসার (সদর) বিনয় গৌতম বলেছেন, দিল্লির শহদরার বাসিন্দা ৬ বন্ধ হরিদ্বারের দিকে যাচ্ছিলেন, সেই সময় দুর্ঘটনাটি ঘটেছে। ভয়াবহ এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার ভোর চারটে নাগাদ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি (পিবি১০ইএস৬৩৭৭) মুজফ্ফরনগর থেকে হরিদ্বার অভিমুখে যাচ্ছিল। ছাপার কাছে একটি দ্রুতগামী গাড়ি ধাক্কা মারে ট্রাকে। খবর পেয়ে পুলিশ এসে ক্রেনের সাহায্যে ট্রাকের নিচ থেকে ক্ষতিগ্রস্ত গাড়িটিকে বের করে। ততক্ষণে গাড়িতে থাকা সবাই মারা যায়। পুলিশ পাঁচজনকে শনাক্ত করেছে, তাঁরা হলেন – শিবম, পার্শ্ব, কুনাল, ধীরজ, বিশাল, সকলেই দিল্লির শাহদারার বাসিন্দা। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top