News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ওএনজিসি গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক যুবকের
Image

ওএনজিসি গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক যুবকের

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ১৩  নভেম্বর : বাজার থেকে বাড়ি ফেরার পথে ওএনজিসি গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক যুবকের। ঘটনাটি ঘটেছে সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার মেলাঘর থানাধীন মেলাঘর-উদয়পুর সড়কের মোহনভোগের কালাপানিয়া মন্দির সংলগ্ন এলাকায়। ঘটনায় মৃত্যু হয়েছে জানাজা সিদ্দিকি মিয়া ওরফে সিরাজের। তার বাড়ি মোহনভাগ গ্রাম পঞ্চায়েতের ২নং ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, দীপাবলির সন্ধ্যা রাতে সিদ্দিক মেলাঘর বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মেলাঘর-উদয়পুর সড়কের মোহনভোগের কালাপানিয়া মন্দির সংলগ্ন এলাকায় উদয়পুরের দিক থেকে আসা একটি ওএনজিসির গাড়ি সিদ্দিকের বাইকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়েছেন সিদ্দিক। দমকল কর্মীরা তাকে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেছে। এদিকে ঘাতক গাড়িটিকে আটক করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top