News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আলোর উৎসবে শোকের ছায়া, পথ দুর্ঘটনায় মৃত্যু ৩ জনের
Image

আলোর উৎসবে শোকের ছায়া, পথ দুর্ঘটনায় মৃত্যু ৩ জনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর : পশ্চিম জেলার জিরানিয়ায় পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে তিনজনের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মধ্যে রয়েছেন এক দম্পতিও। ঘটনাটি ঘটেছে জিরানিয়া থানা এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায়, স্কুটি নিয়ে এক দম্পতি জিরানিয়া বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। অপরদিক থেকে একটি মোটর বাইকে করে দুইজন যুবক আসছিল। তখনই পথে স্কুটি ও বাইকের সংঘর্ষ ঘটে। জানা গেছে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে স্বামী- স্ত্রীর। মৃত স্বামীর নাম মরণ রায়। পেশায় তিনি ছিলেন ব্যবসায়ী। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ ও দমকল কর্মীরা। আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

জিবিতে আনার পর দম্পতি সহ অপর বাইকের আরোহী বিশ্বজিৎ দেবনাথকে মৃত বলে ঘোষণা করা হয়। আরেক আহত যুবক জিবিতে চিকিৎসাধীন।

আলোর উৎসবের মাঝে দুর্ঘটনায় তিনজনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে রবিবার তিনজনের ময়না তদন্ত শেষে পরিজনদের হাতে দেহ তুলে দেওয়া হয়। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top