News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এন আই এ এর অভিযানের পর ফের ১৪ জন অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারী আটক
Image

এন আই এ এর অভিযানের পর ফের ১৪ জন অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারী আটক

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১৩ নভেম্বর : প্রশাসনের কঠোর মনোভাব উপেক্ষা করেই আন্তর্জাতিক সীমান্ত ডিঙিয়ে রাজ্যে অনুপ্রবেশের ঘটনা অব্যাহত রয়েছে। তাতে আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। এ ধরনের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় অবশেষে নড়েচড়ে বসেছে পুলিশ। ১৪ জন বাংলাদেশে নাগরিককে বেআইনি অনুপ্রবেশ আইনে গ্রেফতার করা হয়েছে।

সম্প্রতি রাজ্য গোয়েন্দা পুলিশকে ঘুমিয়ে রেখে রাজ্যে অভিযান চালিয়ে একুশ জন মানব পাচারকারীকে জালে তুলে দিল্লি নিয়ে যায় এনআইএ টিম। আর অভিযানের পর বিএসএফ জওয়ানরা সক্রিয় হয়ে উঠেছে। গত কয়েক মাস ধরে রাজ্যের সীমান্ত দিয়ে বিএসএফ এবং রাজ্য পুলিশকে ঘোমে রেখে মানব পাচারে করিডর হয়ে উঠেছে ত্রিপুরা। এবং গত কয়েকদিনে গোটা দেশে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বহু রোহিঙ্গা আটক করেছে এন আই এ টিম। এবং এন আই এ অভিযানের পর সক্রিয় হয়েছে বিএসএফ।

রবিবার সকালে বিএসএফ সাব্রুমের বৈষ্ণবপুর থেকে ১৪ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। আটককৃত বাংলাদেশি কয়েকজন রেলে করে দিল্লি যাওয়ার পরিকল্পনায় ছিল বলে জানা গেছে।
আটককৃত বাংলাদেশিদের বর্তমানে সাব্রুম থানাতে জিজ্ঞাসাবাদ চলছে। তবে যতদূর খবর রাজ্যের গোয়েন্দার শাখার ব্যর্থ থাকে কাজে লাগিয়ে ত্রিপুরা মানব পাচারের করিডোর হয়ে উঠেছে বলে মনে করছে ন্যাশনাল ইনভেস্টিগেশন টিম।

ধৃত বাংলাদেশিদের জিজ্ঞাসাবাদ চালিয়ে বহু তথ্য বের হয়ে আসতে পারে বলে ধারণা করছে পুলিশ। এদিকে জানা যায় ধৃত ১৪ জন বাংলাদেশী নাগরিককে অবৈধ ভাবে রাজ্যে নিয়ে আসার সাথে জড়িত ক্রাইসু মগ, আথুভাই মগ ও খোকা ত্রিপুরা। তাদের বাড়ি বৈষ্ণবপুর সীমান্ত এলাকায়।এই তিন মানব পাচারকারীকে গ্রেফতার করেছে সাবরুম থানার পুলিশ। তাদের সাথে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে জানা গেছে।

আটক বাংলাদেশি নাগরিকদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। সাব্রুম থানার ওসি জানান ১৪ জন বাংলাদেশি নাগরিকের মধ্যে ৪ জন শিশু রয়েছে। বাংলাদেশি নাগরিক আটকের পাশাপাশি তিন মানব পাচারকারিকে আটক করা হয়েছে। তিন জনের মধ্যে দুই জন মহিলা রয়েছে। আরও দুইজন পলাতক রয়েছে। ধৃত পাচারকারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি পলাতক বাকি দুই জনকেও গ্রেপ্তার করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

 পুলিশ ধৃত বাংলাদেশি নাগরিকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পেরেছে ধৃতরা দিল্লিতে যাওয়ার উদ্দেশ্যে রাজ্যে এসেছে। শুধু মাত্র সাব্রুম সীমান্ত নয়, রাজ্যের সোনামুড়া সহ আরও বেশকিছু সীমান্ত এলাকা দিয়ে প্রতি নিয়ত চলছে অবৈধ অনুপ্রবেশ। আর এই সকল সীমান্ত এলাকা ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে মানব পাচার করা হয়, ইতিমধ্যে তা কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার তদন্তে উঠে এসেছে। যা উদ্বেগের বিষয়। এখন দেখার আরক্ষা দপ্তর অবৈধ অনুপ্রবেশ রুখতে আগামী দিনে কি ব্যবস্থা গ্রহণ করে।

Releated Posts

২৩ দিন ধরে জিবি হাসপাতালের মর্গে পড়ে আব্দুল আউয়াল মিয়ার দেহ, ওয়ারিশের খোঁজে পুলিশের আবেদন

বিশালগড়, ১৩ মে: একটি হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। গত ২৩ দিন ধরে আগরতলা জিবি হাসপাতালের মর্গে পড়ে…

ByByReshmi Debnath May 13, 2026

এস আই আর নিয়ে উদ্বেগ প্রকাশ, বৈধ ভোটারের নাম বাদ না দেওয়ার দাবি আমরা বাঙালীর

আগরতলা, ১৩ মে : ত্রিপুরাজুড়ে চলমান এস আই আর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top