News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে দীপাবলীর আনন্দ ভাগ করে নিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
Image

সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে দীপাবলীর আনন্দ ভাগ করে নিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর : সীমান্ত নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফের জোয়ানরা পরিবারের কাছ থেকে অনেক দূরে থাকেন। উৎসবের আনন্দ উল্লাসে তারা পরিবারের কাছে থাকতে পারেন না। সেই অনুভূতি নিয়েই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জোয়ানদের সঙ্গে দীপাবলীর সন্ধ্যায় আনন্দ উল্লাসে মেতে উঠলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। দীপাবলীর সন্ধ্যায় রবিবার আলোর উৎসব দীপাবলি উপলক্ষ্যে কিছু সময় সীমান্তে প্রহরারত বিএসএফ – জওয়ানদের সঙ্গে  সময় কাটালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিন আখাউড়া ইন্টগ্রেটেড চেকপোষ্টে গিয়ে প্রদীপ প্রজ্বলন করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

 এরপর চেকপোষ্টে  গিয়ে রিট্রেটিং-এ অংশ নেন তিনি। বিএফএফ-র কর্মকর্তা ও জওয়ানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সীমান্তে বিএফএফ জওয়ানদের সঙ্গে প্রদীপ প্রজ্বলন করেন। আখাউড়া সীমান্তে কর্তব্যরত বিজিবি-র আধিকারিকদের হাতে তুলে দেন মিষ্টি। সেখানে কর্তব্যরত বিএফএফ জওয়ান এবং আধিকারিকদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগ করে নেন।  দীপাবলির শুভেচ্ছা জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। প্রতিবছর বিএসএফ- জওয়ানদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগ করে নিয়ে আসেন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।
 এদিন তিনি বলেছেন, গোটা রাষ্ট্র একসঙ্গে দীপাবলি উৎসবে সামিল হয়েছে। সকলের জীবনকে আলোকিত করার পাশাপাশি সুখে সমৃদ্ধিতে ভরিয়ে দেয় তাঁর প্রার্থনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। ঘর থেকে অনেক দূরে থাকলেও মনের দিক থেকে সকলে একসঙ্গে রয়েছে বলেও জানান। দুই দেশ এক হয়ে গেছে বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সম্পর্ক আরও নিবিড় করে সৌহার্দের বার্তা দিতে আহ্বান জানিয়েছেন তিনি।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top