News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রধান শিক্ষক বদলির প্রতিবাদে গণ ধর্নায় ছাত্রছাত্রী সহ অভিভাবকরা
Image

প্রধান শিক্ষক বদলির প্রতিবাদে গণ ধর্নায় ছাত্রছাত্রী সহ অভিভাবকরা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ নভেম্বর : নয়াপাড়া ইংলিশ মিডিয়াম স্কুলের প্রধান শিক্ষক নন্দলাল ভট্টাচার্যের বদলির ঘটনাকে কেন্দ্র করে ছাত্র অভিভাবক মহলের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রধান শিক্ষক বদলির প্রতিবাদে ছাত্র-ছাত্রীরা এবং অভিভাবকদের পক্ষ থেকে শুক্রবার গণধর্না সংগঠিত করা হয়।
রাজ্যজুড়ে জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষকদের পদোন্নতি  সংক্রান্ত যে তালিকা বের হয়েছে তাতে পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষকদের বিভিন্ন স্কুলে বদলি করা হয়েছে। এই তালিকায় বদলি হওয়া প্রধান শিক্ষকদের অনেকেরই যার স্কুলে গ্রহণযোগ্যতা চূড়ান্ত।

 তাই বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা তাদের প্রিয় প্রধান শিক্ষককে বদলি হয়ে এখনই অন্যত্র চলে যাবেন তা মেনে নিতে পারছে না। এই বদলির তালিকার প্রতিবাদ জানিয়ে শুক্রবার সকালে ধর্মনগরের নয়াপাড়া ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র-ছাত্রীরা এবং অভিভাবকরা গণ ধর্নায় শামিল হয়েছে। তাদের দাবি স্কুলের প্রধান শিক্ষক নন্দলাল ভট্টাচার্যকে এখন বদলি করে অন্যত্র পাঠালে এই স্কুলের একটা বিশাল ক্ষতি হয়ে যাবে বলে তারা অভিমত ব্যক্ত করেছেন।

অন্ততপক্ষে বার্ষিক পরীক্ষা পর্যন্ত যাতে এই প্রধান শিক্ষককে বদলি না করা হয় তার জন্য তারা দাবি জানান। তারা দাবি করেন এই প্রধান শিক্ষক স্কুলে আসার পর এই স্কুলের প্রভূত উন্নতি সাধন হয়েছে। সুতরাং এই প্রধান শিক্ষককে রাখার জন্য ছোট ছোট কচি ছাত্র-ছাত্রীরা পর্যন্ত রাস্তায় নেমে গণ ধর্নায় শামিল হয়। রাজনৈতিক ব্যক্তিত্বরা এবং প্রশাসনিক কর্মকর্তারা যাতে তাদের এই দাবি গুরুত্ব সহকারে দেখে তার জন্য ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের পক্ষ থেকে আবেদন জানানো হয়। প্রধান শিক্ষক বদলির আদেশ প্রত্যাহার করে না নিলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে জানিয়েছেন।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top