News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গ্রেপ্তার হওয়া দুই আসামীকে আদালতে প্রেরণ করল ধর্মনগর থানার পুলিশ
Image

গ্রেপ্তার হওয়া দুই আসামীকে আদালতে প্রেরণ করল ধর্মনগর থানার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ নভেম্বর : ব্রাউন সুগার মামলার অপর আসামি ওয়াজিব মিয়াকে গ্রেফতার করে পুলিশ রিমান্ডে কোর্টে প্রেরণ করল ধর্মনগর থানার পুলিশ। ৬ অক্টোবর গোপন সূত্রের ভিত্তিতে ধর্মনগরের পশ্চিম চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত থেকে খোকন নমশূদ্র নামে এক ব্যক্তিকে গোয়েন্দা দপ্তর এবং ধর্মনগর থানার পুলিশ গ্রেপ্তার করেছিল। তার কাছ থেকে ৫০ গ্রাম ব্রাউন সুগার পাওয়া গিয়েছিল। সেই মামলার নম্বর ছিল ১৭৭ ডি এম এন ২০২৩ এবং ভারতীয় দণ্ডবিধির ২২ বি /২৯ এনডিপিএস ধারায় গ্রেপ্তার করা হয়েছিল। সেই মামলার অপর আসামি ছিল ওয়াজিদ মিয়া(৩৮)। কিন্তু সে পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা তখন সম্ভব হয়নি।

বৃহস্পতিবার অর্থাৎ ৯ অক্টোবর গোপন সূত্রের ভিত্তিতে পুলিশের কাছে খবর আসে ওয়াজিদ মিয়া নিজ বাড়িতে অর্থাৎ পশ্চিম চন্দ্রপুর এর ২ নং ওয়ার্ডে রয়েছে। সেই খবরের উপর ভিত্তি করে ধর্মনগর থানার পুলিশ এবং টিএসআর বাহিনী বৃহস্পতিবার তার বাড়িতে অভিযান চালায় এবং ওয়াজিদ মিয়াকে গ্রেফতার করে ধর্মনগর থানায় নিয়ে আসে।

পুলিশের জিজ্ঞাসাবাদে ওয়াজিদ মিয়া যে ব্রাউন সুগারের ব্যবসার সাথে জড়িত রয়েছে তা স্বীকার করে। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করে পুলিশ রিমান্ড চেয়ে পাঠিয়েছে ধর্মনগর থানার পুলিশ। তার কাছ থেকে উত্তর জেলা তথা রাজ্যে ব্রাউন সুগার কারবারিদের যে একটা রেকেট রয়েছে তার হদিস পাওয়া যাবে বলে পুলিশ আশাবাদী।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top