News Flash

  • Home
  • খেলা
  • আসন্ন পিআই নিয়োগের ক্ষেত্রে মাঠের প্রকৃত খেলোয়ারদের সুযোগ দিতে আর্জি
Image

আসন্ন পিআই নিয়োগের ক্ষেত্রে মাঠের প্রকৃত খেলোয়ারদের সুযোগ দিতে আর্জি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর।। মাঠের প্রকৃত খেলোয়ারদের স্বার্থ সুরক্ষার জন্য অল ত্রিপুরা প্লেয়ারস ফোরাম এর পক্ষ থেকে বেশ কিছু আবেদন জানানো হয়েছে। মুখ্যত, শারীর শিক্ষক তথা পিআই নিয়োগের ক্ষেত্রে আগামী সময়ে বিজ্ঞপ্তি প্রকাশের নিশ্চিত সম্ভাবনা রয়েছে। আসন্ন এই নিয়োগ প্রক্রিয়ায় গত ২৬ আগস্ট ২০২২ সালের বিজ্ঞপ্তি মূলে আবেদনকারী অনেকেই বয়সের গ্যারাকলে হয়তো আবেদন করতে পারবেন না। তাঁদের কথা চিন্তা করে অবশ্যই যেন বয়স বিষয়ক বিবেচনা করে তাদেরকে সুযোগ করে দেওয়ার আর্জি জানানো হয়েছে। মুখ্যত, ক্রীড়া মন্ত্রী সকাশে এক স্মারকলিপিতে অল ত্রিপুরা প্লেয়ারস ফোরামের পক্ষ থেকে আরও তিন দফা আবেদন রাখা হয়েছে। দ্বিতীয়তঃ মাঠের প্রকৃত, বৈধ ন্যাশনাল সার্টিফিকেট অর্জনকারী খেলোয়াড়রা যেন অগ্রাধিকারের ভিত্তিতে পিআই নিয়োগের ক্ষেত্রে সুযোগ পায়, সে বিষয়টাও আবেদনে উল্লেখ রয়েছে। এছাড়া শারীরিক পরীক্ষায় যাতে নম্বরের মানদন্ড রাখা হয় এবং লিখিত পরীক্ষায় বিভিন্ন ইভেন্ট ভিত্তিক বিশেষ করে ক্রীড়া বিষয়ক নিয়মাবলির উপর প্রশ্ন করা হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকরা যেন নজর দেন স্মারকলিপিতে তারও উল্লেখ রয়েছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top