News Flash

  • Home
  • দেশ
  • ফুলে সেজে উঠল শ্রী বদ্রীনাথ ও কেদারনাথ মন্দির
Image

ফুলে সেজে উঠল শ্রী বদ্রীনাথ ও কেদারনাথ মন্দির

বদ্রীনাথ, ১০ নভেম্বর (হি.স.) : ধনতেরাস উৎসব উপলক্ষে শুক্রবার শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি, বদ্রীনাথ ও কেদারনাথ মন্দিরকে ফুল দিয়ে সাজিয়েছে। দাতাদের সাহায্যেই মন্দির প্রাঙ্গনকে ফুল দিয়ে সাজানো হয়েছে। এই উপলক্ষে মন্দির কমিটির চেয়ারম্যান অজেন্দ্র অজয় সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন।

কেদারনাথের নির্বাহী আধিকারিক আরসি তিওয়ারি জানিয়েছেন, ঠান্ডা ও তুষারপাতের মধ্যেই শুক্রবার সকাল থেকে শ্রী কেদারনাথ মন্দির সাজানোর কাজ শুরু হয়েছে। ঋষিকেশের একজন দাতার সহায়তায় কেদারনাথ মন্দিরকে ১২ কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয়েছে। বদ্রীনাথ থেকে বিকেটিসির মিডিয়া ইনচার্জ ডাঃ হরিশ গৌর জানান, শ্রী বদ্রীনাথ মন্দিরে সন্ধ্যা পর্যন্ত ফুল দিয়ে সাজানোর কাজ চলবে। মুম্বইয়ের এক দাতার সহায়তায় বদ্রীনাথ মন্দির সাজানো হচ্ছে ১৭ কুইন্টাল পদ্ম, গাঁদা, গোলাপ, জুঁইসহ বিভিন্ন প্রজাতির ফুল দিয়ে।
শ্রী বদ্রীনাথ ধামে ধনতেরাস উপলক্ষ্যে বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির সহ-সভাপতি কিশোর পানওয়ার একটি দিওয়ালি মিলন অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। এই অনুষ্ঠানে সমস্ত মন্দিরের সমস্ত কর্মচারীকে দীপাবলির শুভেচ্ছা জানানো হয়।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top