News Flash

  • Home
  • দেশ
  • দলের ঘোষণার আগেই শতাব্দীকে লোকসভা ভোটের প্রার্থী বলে মন্তব্য চন্দ্রনাথের
Image

দলের ঘোষণার আগেই শতাব্দীকে লোকসভা ভোটের প্রার্থী বলে মন্তব্য চন্দ্রনাথের

বীরভূম, ১০ নভেম্বর (হি.স.): পায়ে পায়ে এগিয়ে আসছে লোকসভা ভোট। বিভিন্ন রাজনৈতিক দলে প্রস্তুতিও শুরু হয়েছে৷ কিন্তু কোনও দলই এখনও প্রার্থী তালিকা চূড়ান্ত করেনি৷ কারও নাম ঘোষণাও হয়নি৷ তৃণমূল কংগ্রেসও তার ব্যতিক্রম নয়৷ তার পরও বীরভূম লোকসভা আসনে শতাব্দী রায়ের নাম ঘোষণা করে দিলেন ওই জেলার ওজনদার তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ৷

এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে৷ প্রশ্ন উঠেছে, ঘাসফুল শিবিরের শীর্ষ নেতৃত্বের কি এতে সম্মতি আছে? যদি সম্মতি না থাকে, তাহলে কীভাবে তিনি এই ঘোষণা করলেন?

বৃহস্পতিবার বীরভূমের সাঁইথিয়ায় বিজয়া সম্মিলনী ছিল তৃণমূল কংগ্রেস৷ সেই অনুষ্ঠানে হাজির ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় ও মন্ত্রী চন্দ্রনাথ সিনহা৷ সেখানেই সাংসদকে পাশে বসেই কার্যত ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রার্থী হিসেবে শতাব্দীর নাম ঘোষণা করে দেন মন্ত্রী৷

চন্দ্রনাথ সিনহা বলেন, “২০১৪ সালে বিজেপি যা প্রতিশ্রুতি দিয়েছিল, তা আজও পূরণ করেনি৷ ২০১৯ সালেও তাই৷ বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে। তবে আগামী লোকসভায় বীরভূম জেলার মানুষ হিসেবে আমার দুটো আসল উপহার দেব মমতা বন্দ্যোপাধ্যায়কে। এখানে আপনাদের সাংসদ শতাব্দী বসে আছেন। তাঁকে আগামীতে বিপুল ভোটে জিতিয়ে প্রমাণ করে দিতে হবে সাঁইথিয়া শহর তৃণমূলের শহর।”

বীরভূম লোকসভা আসনে শতাব্দী প্রথমবার জেতেন ২০০৯ সালে ৷ তার পর দু’বার (২০১৪ ও ২০১৯) তাঁকে ওই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে৷ দু’বারই তিনি জিতেছেন৷ এবারও হয়তো তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তাঁর উপরই ভরসা রাখবে৷ কিন্তু ঘোষণা না হওয়া পর্যন্ত রাজনীতিতে কোনও কিছুই নিশ্চিত নয়৷ স্বাভাবিকভাবেই তাই চন্দ্রনাথের এই বক্তব্যে বিতর্ক ছড়িয়েছে৷

যদিও এই প্রসঙ্গে মন্ত্রীর সাফাই, “আমরা জেলা থেকে প্রার্থী ঘোষণা করব না। তবে আমাদের আবেদন শতাব্দী রায়ই প্রার্থী হোক।”

আর শতাব্দী প্রশ্নের উত্তরে বলেন, “কে প্রার্থী হবেন, আমি কী করে বলব? যিনি বলেছেন, তাঁকে জিজ্ঞাসা করুন!“

Releated Posts

জৌনপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আন্তঃজেলা দাগি অপরাধী, ধৃত সহযোগীও

জৌনপুর, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুঠান থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আন্তঃজেলা দাগি অপরাধী গুলিবিদ্ধ…

ByByNews Desk Aug 1, 2026

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকারও বেশি কমাল তেল বিপণন সংস্থাগুলি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) শনিবার ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন…

ByByNews Desk Aug 1, 2026

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top