News Flash

  • Home
  • দিনের খবর
  • দীপাবলি উপলক্ষ্যে রেল যাত্রীদের সুবিধার্থে চালানো হবে পাঁচটি উৎসব স্পেশাল ট্রেন
Image

দীপাবলি উপলক্ষ্যে রেল যাত্রীদের সুবিধার্থে চালানো হবে পাঁচটি উৎসব স্পেশাল ট্রেন

মুরাদাবাদ, ১০ নভেম্বর (হি.স.) : দীপাবলি উপলক্ষ্যে রেল যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ৫টি ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন চালানো হবে। উত্তর রেলওয়ের মুরাদাবাদ রেলওয়ে বিভাগের বর্ষীয়ান ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার সুধীর সিং একথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে আসন্ন উৎসবকে সামনে রেখে রেল যাত্রীদের সুবিধার্থে পাঁচটি ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

বর্ষীয়ান ডিসিএম সুধীর সিং আরও জানিয়েছেন, ট্রেন নম্বর ০৪০০৬ /০৪০০৪ দিল্লি-জয়নগর-দিল্লি সংরক্ষিত বিশেষ ট্রেন ১২ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে। ট্রেন নম্বর ০৯১২৯ /০৯১৩০ ভাদোদরা-হরিদ্বার-ভাদোদরা সুপারফাস্ট বিশেষ সংরক্ষিত ট্রেন চলবে। ট্রেন নম্বর ০৯১২৯ প্রতি শনিবার ১১ নভেম্বর থেকে ২৫ নভেম্বরের মধ্যে তিনটি ট্রিপ চালাবে৷ ট্রেন নম্বর ০৯১৩০, ১২ নভেম্বর থেকে ২৬ নভেম্বরের মধ্যে প্রতি রবিবার তিনটি ট্রিপ চলবে। ট্রেন নম্বর ০৪০১৮ /০৪০১৭ নিউ দিল্লি-বাপুধাম মোতিহারি-নয়া দিল্লি সংরক্ষিত ফেস্টিভাল স্পেশাল এক্সপ্রেস ১৮ নভেম্বর থেকে ২৮ নভেম্বরের মধ্যে চলবে এবং প্রতিটি চারটি ট্রিপ করবে। ট্রেন নম্বর ০৪০১৬ /০৪০১৫ নিউ দিল্লি-বনমানখি-নিউ দিল্লি সংরক্ষিত ফেস্টিভ্যাল স্পেশাল এক্সপ্রেস ৯ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে৷ প্রতিটি ট্রেন সাতটি রাউন্ড চলবে ।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top