News Flash

Image

লিগ্যাল সার্ভিসেস ডে পালিত ধর্মনগরে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর,৯ নভেম্বর : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমায় বৃহস্পতিবার জেলা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে লিগ্যাল সার্ভিসেস ডে উপলক্ষে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়েছে যুবরাজনগর ব্লকের অধীন বালিধুম এডিসি ভিলেজে।  রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট রমেন্দ্র দেবনাথ । তিনি আইন সেবা কমিটির বিভিন্ন কর্মক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন।

লিগাল সার্ভিসের মাধ্যমে উপজাতি অংশের জনগণ কেমন করে আইনের সাহায্য পেয়ে থাকেন, আইনগত কোন সমস্যা সমাধানে যেন জেলা আইনসভা কমিটি অফিসে অবশ্যই যোগাযোগ করেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।  অনুষ্ঠানে উপজাতিদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য । এছাড়া উপস্থিত ছিলেন পি এল ভি চিরঞ্জিত মালাকার। উদ্যোক্তারা জানিয়েছেন আগামী দিনগুলিতেও এ ধরনের আইনি সচেতনতা শিবির বিভিন্ন স্থানে সংঘটিত করা হবে। আইনে অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Releated Posts

উদয়পুরে আর কে পুর ও মহিলা থানা পরিদর্শনে ভারপ্রাপ্ত ডিজিপি জি এস রাও

উদয়পুর, ২১ আগস্ট: উদয়পুর মহকুমার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে আর কে পুর থানা এবং মহিলা থানা পরিদর্শন করলেন…

ByByReshmi Debnath Aug 21, 2026

হেরোইন উদ্ধারের অভিযোগে কাঁকড়াবন পুলিশের অভিযান, আটক তিন যুবক

উদয়পুর, ২১ আগস্ট: গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধারের দাবিতে তিন যুবককে আটক করেছে কাঁকড়াবন থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 21, 2026

বিধানসভা অধিবেশন ঘিরে সরব জিতেন্দ্র চৌধুরী, আইনশৃঙ্খলা ও কর্মসংস্থান নিয়ে সরকারের সমালোচনা

আগরতলা, ২১ আগস্ট: আসন্ন বিধানসভা অধিবেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা, নারী নির্যাতন, কর্মসংস্থান এবং পিআরটিসি-সহ একাধিক…

ByByReshmi Debnath Aug 21, 2026

ত্রিপুরা বিজেপি-তে সাংগঠনিক রদবদল: ১০ জেলায় দায়িত্ব দেওয়া হলো নতুন প্রভারীদের

আগরতলা, ২১ আগস্ট: রাজ্য বিজেপির গঠনে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল শাসক দল বিজেপি। রাজ্যের ১০টি সাংগঠনিক জেলায় নতুন…

ByByReshmi Debnath Aug 21, 2026
Scroll to Top