News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যুব সমাজকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে রাজ্য সরকার বদ্ধপরিকর : মেয়র
Image

যুব সমাজকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে রাজ্য সরকার বদ্ধপরিকর : মেয়র

।।তানিয়া চক্রবর্তী।।

আগরতলা, ৯ নভেম্বর: সম্প্রতি রাজ্যের বিভিন্ন বিদ্যালয়, কলেজ,বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন কারণে ছাত্র ছাত্রীরা নেশায় আসক্ত হয়ে পড়ছে। তাই যুব সমাজকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে রাজ্য সরকার বদ্ধপরিকর। আজ বাণী বিদ্যাপীঠ গার্লস স্কুলের এনএসএস ইউনিটের উদ্যোগে সচেতনতা মূলক রেলিতে অংশগ্রহণ করে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

তাঁর কথায়, ত্রিপুরাকে নেশা মুক্ত রাজ্যে পরিণত শপথ নিয়েছিল রাজ্যের সরকার। এই লক্ষ্য নিয়ে রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। নেশার বিরুদ্ধে রাজ্যে নিয়মিত অভিযান শুরু করা হয়েছে।

এদিন তিনি বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে এবার নেশা মুক্ত ত্রিপুরার গড়ার জন্য স্কুল ,কলেজ , ক্লাব এবং সামাজিক সংস্থাগুলিকে  আহ্বান জানানো হয়েছে। এরই অঙ্গ হিসেবে আজ বাণী বিদ্যাপীঠ গার্লস স্কুলের এনএসএস ইউনিটের উদ্যোগে এক সচেতনতা মূলক রেলিতে আয়োজন করা হয়েছে। এদিন ওই রেলিটি বাণী বিদ্যাপীঠ স্কুল থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়েছে। 

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top