News Flash

  • Home
  • খেলা
  • ওয়াংখেড়েতে গ্লেন ম্যাক্সওয়েল রেকর্ড
Image

ওয়াংখেড়েতে গ্লেন ম্যাক্সওয়েল রেকর্ড

মুম্বই, ৮ নভেম্বর(হি.স.): গতকাল আফগানিস্তানের বিরুদ্ধে ২০১ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল সেই সঙ্গেই ওয়াংখেড়েতে লিখেছেন নতুন ইতিহাস। আফগানদের বিরুদ্ধে কী-কী রেকর্ড গড়লেন এই অজি অলরাউন্ডার
**ওডিআইয়ের ইতিহাসে অস্ট্রেলিয়ার হয়ে ডাবল সেঞ্চুরি করা প্রথম ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। এতদিন অস্ট্রেলিয়ার সর্বাধিক স্কোর ছিল শেন ওয়াটসনের। তিনি ২০১১ সালে মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে ১৮৫ রান করেছিলেন।

**পুরুষদের একদিনের বিশ্বকাপে এর আগে ডাবল সেঞ্চুরি ছিল ক্রিস গেইল (২১৯) ও মার্টিন গাপ্টিল (২৩৭)। তাঁরা দু-জন প্রথমে ব্যাট করে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। রান তাড়ায় প্রথম ডাবল সেঞ্চুরি করলেন ম্যাক্সওয়েল।
**ম্যাক্সওয়েল ও কামিন্সের ২০২ রানের অপরাজিত এই জুটিতে প্যাট কামিন্সের অবদান ১২। সপ্তম কিংবা লোয়ার অর্ডারে এটিই সর্বাধিক রানের জুটি। সপ্তম উইকেট কিংবা লোয়ার অর্ডার জুটিতে সর্বাধিক রানের রেকর্ড ছিল ইংল্যান্ডের জস বাটলার-আদিল রশিদের ১৭৭।

**১৯৮৩ বিশ্বকাপে কপিল দেব অপরাজিত ১৭৫ রান করেছিলেন। তবে এ বার কপিল দেবকেও ছাঁপিয়ে গেলেন ম্যাক্সি। কপিল দেবও সেদিন দলের কঠিন পরিস্থিতিতে মহাকাব্যিক ইনিংস খেলেছিলেন।
**বিশ্বকাপের মঞ্চে এই প্রথম এত রান(২৯১) তাড়া করে জিতল অস্ট্রেলিয়া। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৮৭ ছিল অজিদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top