News Flash

  • Home
  • দেশ
  • স্বয়ংসেবকরা বাড়ি বাড়ি গিয়ে অযোধ্যার শ্রী রাম মন্দির দেখার আমন্ত্রণ জানাবে
Image

স্বয়ংসেবকরা বাড়ি বাড়ি গিয়ে অযোধ্যার শ্রী রাম মন্দির দেখার আমন্ত্রণ জানাবে


নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স.) : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকরা নতুন বছরের শুরু থেকে জোর কদমে জনসংযোগের কাজ করবে । ২০২৪ সালে ১ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত স্বয়ংসেবকরা সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে অযোধ্যার শ্রী রাম মন্দির দেখার জন্য লোকদের আমন্ত্রণ জানাবে। ভুজে (গুজরাট) অনুষ্ঠিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অখিল ভারতীয় কার্যনির্বাহী মণ্ডলের তিনদিনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সর্বোচ্চ নীতিনির্ধারণী সভায় অখিল ভারতীয় প্রতিনিধি মন্ডলের গত দুদিনে অনুষ্ঠিত আলোচনার তথ্য জানাতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংঘের সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবলে বলেন, ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত স্বয়ংসেবকরা । রাম মন্দিরের জন্য প্রচার চালাবেন। এই প্রচারাভিযানে স্বয়ংসেবকরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে রাম মন্দির দেখার আমন্ত্রণ জানাবেন।

তিনি বলেন, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণপত্র পাঠিয়েছে। ট্রাস্ট জানিয়েছে, শ্রী রাম জন্মভূমি মন্দিরের প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। ২২শে জানুয়ারি নবনির্মিত গর্ভগৃহে উপবিষ্ট হবেন রামলালা। এই উদ্দেশ্যে, ১৪ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত পূজা-অর্চনা চলবে। এর আগে স্বয়ংসেবকরা বাড়ি বাড়ি গিয়ে জনগণের কাছে ছবি দেবেন এবং রামলালার দর্শনের আমন্ত্রণ জানাবেন।

সংঘের সরকার্যবাহ জানান, সংঘের শতবর্ষে সামাজিক পরিবর্তনের জন্য পাঁচটি সংকল্প নেওয়া হয়েছে। কার্যনির্বাহী মণ্ডলের বৈঠকে এসব বিষয়েও বিবেচনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে সামাজিক সম্প্রীতি অর্থাৎ বৈষম্য মুক্ত হিন্দু সমাজ, পারিবারিক জ্ঞানার্জন, পরিবেশ সুরক্ষা, স্বদেশী জীবনধারা এবং নাগরিক কর্তব্য। স্বয়ংসেবকরা এসব বিষয়ে সমাজের সঙ্গে একযোগে কাজ করবে।

তিনি বলেন, প্রতি বছর স্বয়ংসেবকদের প্রশিক্ষণের জন্য ক্ষেত্রে ২১ দিনের সংঘ শিক্ষাবর্গ এবং নাগপুরে ২৫ দিনের দিনের সংঘ শিক্ষাবর্গের আয়োজন করা হয় । বর্তমান পরিস্থিতি দেখে সংঘ প্রশিক্ষণের বিভাগে পরিবর্তন আনা হচ্ছে। শারীরিক ও বৌদ্ধক জ্ঞান ছাড়াও কিছু ব্যবহারিক জ্ঞান অন্তর্ভুক্ত করে, বয়সভিত্তিক বর্গ ও বিষয়ভিত্তি বর্গ আয়োজনের চিন্তাভাবনা করা হচ্ছে। কার্যনির্বাহী মণ্ডলের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। –হিন্দুস্থান সমাচার / কাকলি

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top