News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিজ ভাড়া ঘর থেকে উদ্ধার এক স্কুল পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ 
Image

নিজ ভাড়া ঘর থেকে উদ্ধার এক স্কুল পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ 

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ৭ নভেম্বর : নেশার কবলে পড়ে মৃত্যু হল আরো এক স্কুল পড়ুয়ার। দুর্ভাগ্যজনক এই ঘটনাটি ঘটেছে বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনী এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

সুইসাইড নোটে পরিবারের কাছে ক্ষমা চেয়ে চির বিদায় নিয়েছে ওই ছাত্র। তার নাম প্রহর ত্রিপুরা। সে বিশ্রামগঞ্জ ডনবস্কো স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। সে বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনি এলাকার এক বাড়িতে ভাড়া থাকত। 

জানা যায় ধনপুর কাইচ্চাখলা এলাকার সত্যকুমার ত্রিপুরার ছেলে প্রহর ত্রিপুরা। পড়ালেখার সুবাদে বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনি এলাকার এক বাড়িতে ভাড়া থাকতো সে। সোমবার রাতেও মোবাইলে মায়ের সাথে দীর্ঘ সময় কথা বলেছে সে। 

মঙ্গলবার সকাল থেকে প্রহর ত্রিপুরার মা বারবার ছেলেকে ফোন করলেও মোবাইল রিসিভ করছিল না ছেলে। তখন পরিবারের লোকজন দ্রুত ছুটে আসে ভাড়া বাড়িতে। ভাড়া ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখতে পান প্রহর ত্রিপুরা ভাড়া ঘরে ফাঁসিতে আত্মহত্যা করেছে।

 পরবর্তী সময় খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ থানার পুলিশকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়  ময়নাতদন্তের জন্য। ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের লোকজনদের হাতে। মৃত ছাত্র যে বাড়িতে ভাড়া থাকত সেই বাড়ির মালিক জানান বেশ কিছুদিন যাবত এলাকারই কিছু নেশাখোর যুবকের সাথে চলাফেরা করত প্রহর দেববর্মা। এই নিয়ে তিনি প্রহরকে সতর্ক করেছিলেন। সতর্ক করার পর কিছু দিন ভালোভাবে চলাফেরা করলেও পরে সে পুনঃরায় নেশাখোর যুবকদের সাথে চলাফেরা করত। অবশেষে সে নেশার কবল থেকে ফিরে আসতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলেই প্রাথমিকভাবে আশঙ্কা করা করছেন স্থানীয় জনগণ।  

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…

ByByReshmi Debnath Jun 17, 2026

রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…

ByByReshmi Debnath Jun 17, 2026

ভিলেজ কমিটি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত

আগরতলা, ১৬ জুন: ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন ২০২৬ এর জন্য চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। রাজ্যের ৫৮…

ByByReshmi Debnath Jun 17, 2026

সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলা সফরে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জুন: দলীয় সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জেলা সফর শুরু করেছেন বিজেপির…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top