News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিয়ন্ত্রণ হারিয়ে পাথর বোঝাই লরি দুর্ঘটনাগ্রস্থ
Image

নিয়ন্ত্রণ হারিয়ে পাথর বোঝাই লরি দুর্ঘটনাগ্রস্থ

নিজস্ব প্রতিনিধি, পানিসাগর, ৭ নভেম্বর : উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে একটি পাথর বোঝায় লরি নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি পরপর তিনটি দোকানে ধাক্কা দেয়। যার ফলে বিদ্যুৎ পরিবাহী লাইনের ব্যাপক ক্ষতি হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। 

ঘটনার বিবরণে জানা যায়,পাথর বোঝাই লরি দূর্ঘটনার কবলে পড়ার ফলে ব্যাপক ক্ষতি হয় পানিসাগর বাজারের তিনটি দোকানের।  চুড়াই বাড়ি থেকে পাথর বোঝাই করে ঊনকোটি জেলার ফটিকরায়ে যাওয়ার সময় পানিসাগর বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার কবলে পরে ওই লরি।  দূর্ঘটনার ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে তিনটি দোকান। দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ক্ষতিগ্রস্থ দোকানের মালিকরা। 

তারা জানান,তিনটি দোকান মিলে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ পরিবাহী লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। দূর্ঘটনার পর গাড়ি চালক ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয়। পরে ঘটনাস্থলে পৌছায় পানিসাগর থানার পুলিশ। জানা যায় গাড়ির মালিকের বাড়ি ফটিকরায়ে। পরে পুলিশের সহায়তায় ক্রেন দিয়ে দূর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে উদ্বার করে পানিসাগর থানায় নিয়ে যাওয়া হয়। এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে পানিসাগর থানার পুলিশ। 

Releated Posts

সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন

কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান

আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি উপলক্ষে গাঙ্গাইল রোডে স্বচ্ছ ভারত অভিযান

আগরতলা, ১৬ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন জনকল্যাণমূলক ও…

ByByReshmi Debnath Jun 16, 2026

৩২ লক্ষ টাকার জলাশয় সংস্কার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, সরেজমিনে পরিদর্শনে মৎস্য দপ্তর

আগরতলা, ১৬ জুন : উনকোটি জেলার ফটিকরায় বিধানসভার অন্তর্গত কাঞ্চনবাড়ির বলাইবাজার এলাকায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে জলাশয় সংস্কার…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top