News Flash

  • Home
  • দিনের খবর
  • ডিবি চান্দ্রগৌড়ার মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
Image

ডিবি চান্দ্রগৌড়ার মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার কর্ণাটকের প্রবীণ রাজনীতিবিদ এবং প্রাক্তন মন্ত্রী ডিবি চান্দ্রগৌড়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মঙ্গলবার ভোরে চান্দ্রগৌড়ার বাসভবন মুদিগেরে তালুকের দারদহল্লিতে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

প্রধানমন্ত্রী এক্স মাধ্যমে লিখেছেন, “শ্রী ডিবি চান্দ্রগৌড়া জির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। জনসেবার প্রতি তাঁর নিবেদন ও কর্ণাটকের একজন সাংসদ, বিধায়ক এবং মন্ত্রী হিসাবে তাঁর প্রচুর অভিজ্ঞতা অপরিসীম অবদান রেখেছে। আমাদের সংবিধান সম্পর্কে তাঁর গভীর উপলব্ধি এবং তাঁর সম্প্রদায়ের সেবার প্রতি ভালোবাসা ছিল অসাধারণ। আমি তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। ওম শান্তি।”

Releated Posts

দেওরিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেফতার দুই দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও লুটের সোনার হার

দেওরিয়া, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর দুই ওয়ান্টেড দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার…

ByByNews Desk Aug 1, 2026

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top