News Flash

  • Home
  • দেশ
  • গঙ্গায় নেমে রিলস বানাতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল দুই যুবক
Image

গঙ্গায় নেমে রিলস বানাতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল দুই যুবক

পূর্ব বর্ধমান, ৬ নভেম্বর (হি.স.): গঙ্গায় স্নান করতে নেমে রিলস বানাচ্ছিল। তার মধ্যেই অঘটন। মুহূর্তের অসতর্কতায় গঙ্গায় তলিয়ে গেল দুই যুবক। সোমবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ায়। দুই যুবকের নাম অভিষেক সিং ও দীপঙ্কর মুখোপাধ্যায়।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, তারা থাকে বর্ধমান শহরে। কলেজের রেজিস্ট্রেশন তুলতে এসেছিল। মোট পাঁচজন পড়ুয়ার একটি দল বর্ধমান থেকে কাটোয়া গিয়েছিল সোমবার।দুপুরে কাটোয়ার দেবরাজ ঘাটে গঙ্গায় স্নান করতে নেমেছিল দু’জন। সত্যম নামে অপর একজন ছাত্র পাড়ে বসেছিল।

দু’জন পড়ুয়া মোবাইল নিয়েই গঙ্গায় নেমেছিল। রিলসের জন্য ভিডিয়ো বানাচ্ছিল। এরই মধ্যে হঠাৎ গঙ্গার জলে তলিয়ে যায় দুই পড়ুয়া। নদীর পাড়ে যে ছাত্র ছিল, সে সাঁতার জানত না। তারপরও দুই বন্ধুকে তলিয়ে যেতে দেখে চেষ্টা করে বাঁচানোর। জলে গামছা ছুড়ে দিয়েছিল বন্ধুদের দিকে, যাতে কোনওরকমে তারা জলের থেকে বেরিয়ে আসতে পারে। কিন্তু কোনও লাভ হয়নি।

বন্ধুরা গঙ্গায় তলিয়ে যেতেই সঙ্গে সঙ্গে কাটোয়া থানায় ছুটে আসে ওই বন্ধু। পুলিশকে গোটা বিষয়টি জানায়। তড়িঘড়ি পদক্ষেপ করেন পুলিশকর্মীরাও। কাটোয়া থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা ইতিমধ্যেই গঙ্গায় তলিয়ে যাওয়া দুই ছাত্রের খোঁজ শুরু করে।

Releated Posts

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026

শ্রীরামপুরে মমতার শুক্রবারের সভায় শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে…

ByByNews Desk Sep 10, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলা: বিজয়ন-সহ অন্যদের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত নিয়ে আইনি মতামত চাইছে কেরল সরকার

তিরুবনন্তপুরম, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top