News Flash

Image

চোরাইকাঠ পাচার, ধৃত এক

শান্তিরবাজার, ৬ নভেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম চড়বাই এলাকা থেকে চোরাইকাঠ সহ একজনকে আটক করে বনদপ্তরের হাতে তুলে দিয়েছে বাইখোড়া থানার পুলিশ। 

 জানা গেছে, বাইখোড়া থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস ও এস আই শিবশঙ্করের তৎপরতায় গোপন খবরের ভিত্তিতে পশ্চিম চড়রবাইর মধ্যপাড়ার নবশক্তি ক্লাব সংলগ্ন এলাকা থেকে চোরাইকাঠ পাচার করা হবে বলে খবর এসেছিল। সেই খবরের ভিত্তিতে গতকাল রাতে টি আর ০১ বি ৯২৬৭ নাম্বারের মারুতি করে কিছু চোরাই কাঠ পাচার করার সময় আটক করে পুলিশ। সাথে অজিত দাস নামে এক যুবককে আটক করে বগফা ফরেষ্ট রেঞ্জের হাতে তুলে দেওয়া হয়েছে।  

এ বিষয়ে এলাকাবাসীদের অভিযোগ, বগাফা ফরেষ্টরেঞ্জের উপর আস্থা হারাচ্ছে লোকজনেরা।  বগাফা ফরেষ্ট রেঞ্জের অধীনে লক্ষীছড়া বীট অফিস এলাকা থেকে প্রতিনিয়ত বনদস্যুরা বনের গাছ ধ্বংস করে যাচ্ছে।  মোটা অর্থের বিনিময়ে বগাফা ফরেষ্টের রেঞ্জের আধিকারিকর ও বীট অফিসাররা প্রতিনিয়ত বনদস্যুদের সুযোগ পাইয়ে দিচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীদের। এলাকার শুভবুদ্ধী লোকজনেরা বগাফা ফরেষ্ট রেঞ্জে বিভিন্ন প্রকারের খবর প্রেরন করলেও কাজের কাজ কিছুই হয়নাবলে অভিযোগ।  বনদপ্তরের কর্মীদের উপর আস্থা হারিয়ে লোকজনেরা এখন বনরক্ষনার্থে খবর প্রেরন করছে আরক্ষাদপ্তরের কর্মীদের। 

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top