News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • মিজোরাম বিধানসভা নির্বাচনের সরব প্ৰচার সমাপ্ত, ভালো ফলাফল করবে বিজেপি, আশা কেন্দ্ৰীয় মন্ত্ৰী রিজিজুর
Image

মিজোরাম বিধানসভা নির্বাচনের সরব প্ৰচার সমাপ্ত, ভালো ফলাফল করবে বিজেপি, আশা কেন্দ্ৰীয় মন্ত্ৰী রিজিজুর

আইজল, ৫ নভেম্বর (হি.স.) : মিজোরাম বিধানসভা নিৰ্বাচনের সরব প্ৰচার অভিযান আজ রবিবার সন্ধ্যায় সমাপ্ত হয়েছে। আগামী মঙ্গলবার ৭ নভেম্বর রাজ্যের ৪০টি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ সরব নির্বাচনী প্রচারের অন্তিম দিন সকাল থেকে মিজোরামের কোথাও রাজনৈতিক কার্যসূচি অনুষ্ঠিত হয়নি৷

সরব প্ৰচারের দিন কেন্দ্ৰীয় মন্ত্ৰী তথা ভারতীয় জনতা পাৰ্টির মিজোরাম নিৰ্বাচন প্ৰভারী কিরেন রিজিজু সাংবাদিকদের সঙ্গে বার্তালাপে আশা ব্যক্ত করে বলেন, এবারের নিৰ্বাচনে গুরত্বপূৰ্ণ ভূমিকা পালন করছে বিজেপি। রিজিজু বলেন, এবারের নিৰ্বাচনে বিজেপি রাজ্যের এক বিরাট শক্তি। তিনি বলেন, আজ মিজোরামে নিৰ্বাচনী প্ৰচারের অন্তিম দিন। রাজ্যের এই নিৰ্বাচন এখন পর্যন্ত নিৰ্ণায়ক রাজ্য বিধানসভা নিৰ্বাচন হতে যাচ্ছে। কেননা, প্ৰথমবারের মতো এবারের নিৰ্বাচনে বিজেপি মুখ্য ভূমিকা পালন করছে। আগে বিজেপি এক বা দুটি আসন লাভের জন্য লড়েছিল। কিন্তু এবারের নিৰ্বাচনে বিজেপি একটি বড় শক্তি হিসেবে লড়াই করছে। তিনি বলেন, আমরা রাজ্যের বিভিন্ন প্ৰান্তে বেশ কয়েকটি আসনে বিজয়ী হব।

কিরেন রিজিজু আরও বলেন, বিজেপির প্ৰতি জনসাধারণের বিশ্বাস বেড়েছে। কারণ, প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির নেতৃত্বে মিজোরামের আমজনতাকে অনুপ্ৰাণিত করেছে। তিনি বলেন, বিজেপি যদি পৰ্যাপ্ত আসন লাভ করে, তা-হলে সরকার গঠনে দল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পাশাপাশি মিজোরামের রাজনৈতিক পরিস্থিতিতেও বিজেপি এক গুরুত্বপূৰ্ণ অবস্থানে থাকবে। এবারের নির্বাচনের পরও মিজোরামে বিজেপি একটি মজবুত কারক হয়ে থাকবে৷

এদিকে ভারতের নিৰ্বাচন কমিশন মিজোরামে শান্তিপূৰ্ণ ভোটদানের বিস্তৃত ব্যবস্থা করেছে। রাজ্যজুড়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করার পাশাপাশি প্রত্যেকটি ভোটকেন্দ্ৰে নির্বাচনকর্মীদের পাঠানো হয়েছে৷ এছাড়া দুৰ্গম অঞ্চলে ডাকযোগে ব্যালট পেপার পাঠিয়েছে কমিশন।

Releated Posts

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top