News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অসহায় দরিদ্র পরিবারের পাশে দাঁড়ালেন কনট্রাকটার এসোসিয়েশন
Image

অসহায় দরিদ্র পরিবারের পাশে দাঁড়ালেন কনট্রাকটার এসোসিয়েশন

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৫ নভেম্বর : শান্তির বাজারের অসহায় দরিদ্র পরিবারের পাশে দাঁড়ালেন কনট্রাকটার এসোসিয়েশন এর সদস্যরা।
শান্তির বাজার কনট্রাকটার এসোসিয়েশন সর্বদা নানান সামাজিক কর্মসূচি করে থাকেন। এরইমধ্যে শান্তির বাজারে প্রয়াত বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ কর্মকারের পরিবারের পাশে দাঁড়ালেন কনট্রাকটার এসোসিয়েশান এর সদস্যরা।
বিশ্বজিৎ কর্মকার শান্তির বাজারের একজন বিশিষ্ট সমাজসেবী ছিলেন। তিনি অল্পবয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন।  তিনি ছোট্ট একটি দোকানের মাধ্যমে পরিবারের লোকজনদের পালন করতেন।
 বর্তমান সময়ে পরিবারের হাল ধরতে উনার সহধর্মীনি এই দোকানটা চালাচ্ছেন।  উনার একটি কন্যা সন্তান রয়েছে।  এই অবস্থায় অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন শান্তির বাজার কনট্রাকটার এসোসিয়েশান এর সদস্যরা।  উনারা নগদ ২৫ হাজার টাকা অসহায় পরিবারের হাতে তুলে দিয়েছেন।  কনট্রাকটার এসোসিয়েশান এর কাছ থেকে এইধরনের সাহায্য পেয়ে খুবই খুশি পরিবারের লোকজনেরা। শান্তির বাজার কনট্রাকটার এসোসিয়েশান এর এই ধরনের উদ্দ্যোগকে সকলে সাধুবাদ জানিয়েছেন।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top