News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-‌১৯ মহিলা টি-‌২০ : মনিপুরকে হারিয়ে ১ম জয়ের স্বাদ পেলো ত্রিপুরা
Image

অনূর্ধ্ব-‌১৯ মহিলা টি-‌২০ : মনিপুরকে হারিয়ে ১ম জয়ের স্বাদ পেলো ত্রিপুরা

ত্রিপুরা-‌৯৫(১৯.৫)

অরুনাচল প্র:-‌৭১(১৭.২)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর।। তৃতীয় ম্যাচে এসে জয়ের মুখ দেখলো ত্রিপুরা। পরাজিত করলো গ্রুপের সবথেকে দুর্বল প্রতিপক্ষ অরুনাচল প্রদেশকে। অনূর্ধ্ব-‌১৯ জাতীয় মহিলা টি-‌২০ ক্রিকেটে। রাঁচির ঝাড়খন্ড ক্রিকেট আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা ২৪ রানে পরাজিত করলো অরুনাচল প্রদেশকে। ত্রিপুরার গড়া ৯৫ রানের জবাবে অরুনাচল প্রদেশ ৭১ রান করতে সক্ষম হয়। ত্রিপুরার পায়েল নম:‌ প্রথমে ব্যাট হাতে ঝড়ো ২৮ রান করার পর বল হাতে ২ উইকেট পেয়েছেন। রবিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ত্রিপুরা ৯৫ রান করে ১৯.‌৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে। দুই ওপেনার রেশ্মি নোয়াতিয়া এবং দলনায়িকা রূপালী দাস শুরুটা ভালো করলেও মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় স্কোর গড়তে ব্যর্থ হয়েছে ত্রিপুরা। রেশ্মি ২৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৭ এবং রূপালী ১৯ বল খেল এ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। শেষ দিকে পাযেল নম:‌ ১৯ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৮ রান করেন। এছাড়া প্রীয়া সরকার ১১ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৪ রান। অরুনাচলের পক্ষে রুচি ১৬ রানে, শিল্পী সিং ১৬ রানে এবং নিধি ১৭ রানে ২ টি উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে ত্রিপুরার বোলারদের আটোসাটো বোলিংয়ে অরুনাচল ৭১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে দলনায়িকা তাকাম রিনিও ৩৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২১ এবং কনিকা ২৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। ত্রিপুরার পক্ষে তানিয়া দেব ১৩ রানে, রেশ্মি নোয়াতিয়া ১৪ রানে এবং পায়েল নম:‌ ২১ রানে ২ টি উইকেট দখল করেছেন। গ্রুপের অপর খেলায় উত্তরপ্রদেশ দুই রানের ব্যবধানে তামিলনাড়ুকে এবং হরিয়ানা ৭ উইকেট এর ব্যবধানে হায়দ্রাবাদ কে পরাজিত করেছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top