News Flash

  • Home
  • খেলা
  • শীর্ষে মুম্বাই : দ্বিতীয় জয়ের লক্ষ্যে ত্রিপুরা আগামীকাল গোয়ার মুখোমুখি
Image

শীর্ষে মুম্বাই : দ্বিতীয় জয়ের লক্ষ্যে ত্রিপুরা আগামীকাল গোয়ার মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর।। ত্রিপুরা দলের আজ খেলা ছিল না। পরবর্তী ম্যাচ ৭ নভেম্বর গোয়ার বিরুদ্ধে। এই ম্যাচে অবশ্য জয়ের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার। গ্রুপের অন্য ছটি দলের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ । পুরুষদের অনূর্ধ্ব ২৩ স্টেট এ ট্রফি এক দিবসীয় ক্রিকেটে গ্রুপ লীগে এ পর্যন্ত ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। অপরাজয়ের ধারা অক্ষুণ্ন রেখে মুম্বাই সর্বাধিক ষোল পয়েন্ট পেয়ে গ্রুপ শীর্ষে রয়েছে। দ্বিতীয় শীর্ষে উড়িষ্যা ৫ ম্যাচের তিনটিতে জয়ী হয়ে ১২ পয়েন্ট পেয়ে। সম সংখ্যক ম্যাচে সমপরিমাণ পয়েন্ট পেলেও রান রেট এর নিরিখে ছত্তিশগড় রয়েছে তৃতীয় শীর্ষে। এদিকে আজ, রবিবারের খেলায মুম্বাই ১১০ রানের ব্যবধানে গুজরাট কে পরাজিত করেছে। মুম্বাই ৬ উইকেটে ৩০৫ রান সংগ্রহ করলে জবাবে গুজরাট ১৫৫ রান সংগ্রহ করতেই নির্ধারিত ৫০ ওভার ফুরিয়ে যায়। অপর ম্যাচে উড়িষ্যা চার উইকেটের ব্যবধানে ছত্তিশগড় কে হারিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে ছত্তিশগড় ১৬৪ রান সংগ্রহ করলে জবাবে উড়িষ্যা ৮ বল বাকি থাকতে ছয় উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায়। অপর খেলায় মনিপুর প্রথম জয়ের স্বাদ পেয়েছে গোয়াকে হারিয়ে চার উইকেট এর ব্যবধানে। প্রথমে ব্যাট করতে নেমে গোয়া ৭৫ রানের টার্গেট রাখলে মনিপুর ২৮.৪ ওভার খেলে ছয় উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top