News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেস দল মিথ্যাবাদী : অনুরাগ সিং ঠাকুর
Image

কংগ্রেস দল মিথ্যাবাদী : অনুরাগ সিং ঠাকুর

পাটনা, ৫ নভেম্বর (হি.স.) : কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেন, কংগ্রেস দল মিথ্যাবাদী। রবিবার ভোপালে বিজেপির স্টেট মিডিয়া সেন্টারে এক সংবাদিক সম্মেলনে অনুরাগ সিং ঠাকুর একথা বলেন। তিনি রবিবার কংগ্রেস এবং এর গ্যারান্টিকে মিথ্যাবাদী বলে আখ্যা দিয়েছেন। তিনি এদিন ক্ষোভ প্রকাশ করে বলেন, হিমাচলের সাতটি প্রতিশ্রুতির একটিও কংগ্রেস পূরণ করেনি।

রবিবার সাংবাদিক সম্মেলনে অনুরাগ সিং ঠাকুর আরও জানান, বোনদের অ্যাকাউন্টে এখনও ১৫০০ টাকা জমা হয়নি, দুধের দাম লিটার প্রতি ১০০ টাকা এখনও পর্যন্ত বাড়েনি। এখন মধ্যপ্রদেশে নির্বাচন তাই এখন কংগ্রেস নতুন পোশাক পরে নতুন প্রতিশ্রুতি দিচ্ছে। কৃষকদের ঋণ মকুবের নিশ্চয়তা পূরণ হয়নি, যুবকদের চাকরিও দেওয়া হয়নি। জনগণ বুদ্ধিমান তাই আর কংগ্রেসের ফাঁদে পা দেবে না। রবিবার ভোপালে বিজেপির স্টেট মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বক্তৃতায় তিনি বলেন, কমলনাথ সরকার তাঁর ১৫ মাসের শাসনে একটি প্রতিশ্রুতিও পূরণ করেনি। রাহুল গান্ধী মধ্যপ্রদেশে এসে বলেছিলেন যে সমস্ত কৃষকের ঋণ মকুব করা হবে। ২ লক্ষ টাকার ঋণ মকুবের প্রতিশ্রুতি পূরণ করেনি কংগ্রেস। বেকার ভাতা দেওয়ার নিশ্চয়তাও ব্যর্থ হয়েছে। এমনকি মধ্যপ্রদেশ রাজ্যে কন্যাদান প্রকল্পের অধীনে ৫১ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতিও পূরণ করেনি কংগ্রেস।
তিনি জানান, এদিকে বিজেপি সরকার মধ্যপ্রদেশে যুবকদের কর্মসংস্থানের জন্য অনেক অর্থবহ পদক্ষেপ নিয়েছে। যুবকরা কিছু শেখার পাশাপাশি উপার্জনের আকারে মুখ্যমন্ত্রী শিখো কামাও যোজনার সুবিধা পাচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী ঠাকুর বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনার সময় একটি বিষয়ে চিন্তিত ছিলেন, কোনও গরীব যেন না খেয়ে ঘুমোয়। সেজন্য আগামী পাঁচ বছরে আরও ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top