News Flash

  • Home
  • প্রধান খবর
  • ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণে মৃত্যু এক বিএসএফ জওয়ানের
Image

ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণে মৃত্যু এক বিএসএফ জওয়ানের

দান্তেওয়াড়া, ৫ নভেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক বিএসএফ জওয়ানের। জানা গিয়েছে, থানা চত্বরে রবিবার হঠাৎ করেই হেড কনস্টেবল বলবীর চন্দের পিছনে রাখা একটি হ্যান্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটে। তার ফলে বিস্ফোরণে জওয়ান বলবীর চন্দ গুরুতর আহত হন। তারপর সঙ্গে সঙ্গেই তাঁকে অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য দান্তেওয়াড়া জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা তাঁকে দেখার পর মৃত বলে জানিয়ে দেন।

কাতেকল্যান থানার পুলিশ নিহত জওয়ানের পরিবারকে খবর দিয়েছে। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ। নিহত জওয়ান বলবীর চন্দ হিমাচল প্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনের জন্য বিএসএফ সি/৭০ চার্লি কোম্পানির টহল বাহিনী কাতেকল্যান থানা কমপ্লেক্সে থাকছিল। তাদের মধ্যে একজন হেড জওয়ান হলেন বলবীর চন্দ।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top