News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শহরের বুকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ
Image

শহরের বুকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর : শহরের প্রাণ কেন্দ্র থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ। শুক্রবার বিকেলে বটতলা জহর ব্রিজের নিচ থেকে ওই  অজ্ঞাত পরিচয়  যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। এলাকার স্থানীয়রা রাস্তায় ওই ব্রীজের নিচে ওই যুবককে পরে থাকতে দেখে খবর দিয়েছে পুলিশ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এডিনগর থানার পুলিশ এবং ফরেনসিক টিম। পুলিশের ধারণা এটি অতিরিক্ত ড্রাগস সেবনের ফলে এই মৃত্যু ঘটেছে। কেননা এ ব্রিজের নিচে প্রতিনিয়ত ড্রাগস সেবনের আসর বসে বলে  জানিয়েছে খোদ পুলিশ আধিকারিক। তিনি বলেন একাধিক বার ওই এলাকায় অভিযান চালানো হয়েছে। কিন্তু এই নেশার আস্ফালন অব্যাহত থাকে ওই এলাকায়। ওই যুবকেরও অতিরিক্ত ড্রাগসের নেশায় মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ। এদিকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারন জানা যাবে। 

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top